হালিশহর পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন শুভঙ্কর ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,হালিশহর: উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শুভঙ্কর ঘোষ। পরিবর্তন হল উপ পৌর প্রধান পদে। বৃহস্পতিবার মন্ত্রী পার্থ ভৌমিক(Minister Partha Bhowmick), বিধায়ক সুবোধ অধিকারী, রাজ্যের ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী ,নৈহাটির(Naihati) চেয়ারম্যান অশোক চ্যাটার্জী, সহ সকল হালিশহর পৌরসভার কাউন্সিলরদের উপস্থিতিতে চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ।

অপরদিকে হালিশহর পৌরসভার(Halisahar Municipality) উপপৌর প্রধান হিসেবে শপথ নিলেন সিআইসি কাউন্সিলর হিমানীষ ভট্টাচার্য। হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিগত দিনেও তিনি যেভাবে সহযোগিতা করেছেন সেভাবেই এই পুরো বোর্ডে অন্যান্য যে সদস্যরা আছে তাদের সকলকে তিনি সহযোগিতা করবেন। রানী রাসমনির শহর এবং ঠাকুর রামকৃষ্ণের পদধূলি প্রাপ্ত হালিশহরের উন্নতি করা তার একমাত্র লক্ষ্য।

এই পুরবোর্ডে যারা অন্যান্য পদে শপথ নিলেন তারা সকলেই তার পুত্র এবং ভাতৃ সম। তাদের সহযোগিতা করাই থাকবে তার একমাত্র লক্ষ্য। হালিশহর পৌরসভার উপ পৌরপ্রধান(Vice -Chairman) হিমানীষ ভট্টাচার্য এদিন পুরসভা এলাকায় উন্নয়নের উপরেই জোর দেন। এ দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী,নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে