স্কুলের ফি বকেয়া, আদালতের নির্দেশে বাজেয়াপ্ত বিশ্বকাপ ফুটবলের পদক

Share:

নিজস্ব প্রতিনিধি:  লাতিন আমেরিকার ব্রাজিল নামক দেশটি বিশ্ববাসীর কাছে পরিচিত ফুটবলের দেশ নামে। সেই দেশেরই এক বিশ্বকাপজয়ী খেলোয়াড় যিনি ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন। সেই খেলোয়াড়টি হলেন মিডিও ভাম্পেতা। যিনি এই মুহূর্তে সংবাদের শিরোনামে। কেন জানেন? যা শুনলে আঁতকে উঠবেন আপনিও। হ্যাঁ তেমনই এক কাজ করেছেন ভামে্পতা। তাঁর মেয়ের স্কুলের ফিজ বাবদ ৫০, ০০০ ইউরো যা ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ টাকা তিনি বাকি রেখেছিলেন। তার ফলেই ফৌজদারি মামলায় অভিযুক্ত এই বিশ্বজয়ী দলের সদস্যের সমস্ত ট্রফি, পদক ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ব্রাজিলের আদালত। তাঁর মেয়ে সাওপাওলোর কাস্তানহেইরাস স্কুলে পড়াশোনা করতেন।

ভাম্পেতার এই বিশাল পরিমাণ অর্থ বাকি থাকায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার বিচারক বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সেনানী ভাম্পেতার বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন গত বৃহস্পতিবার। এবং এই খবরটি জানিয়েছে ব্রাজিল এবং স্প্যানিশ সংবাদমাধ্যম ইউওএল এবং মুন্দো দোপার্তিভো।

এই বিষয়ে স্পেনের সংবাদমাধ্যম মুন্দা দোপর্তিভো সূত্রে খবর, বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৯৯ সালের কোপা জায়ী ও পিএসভি আইন্ডহোভেনের হয়ে খেলা  ভাম্পেতাকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সময়সমীমা বেঁধে দিয়েছে ব্রাজিলের ওই আদালত। ওই সময়ের মধ্যে তাঁকে নিজের সমস্ত সম্পত্তির হিসাবের তালিকা আদালতে পেশ করতে বলা হয়েছে, যেগুলি আদালত বাজেয়াপ্ত করতে পারবে।

আরও জানতে পড়ুন: ৩০ এপ্রিল ইস্টবেঙ্গলের নামে নতুন রাস্তার উদ্বোধন শিলিগুড়িতে

তারপরই সংবাদমাধ্যমের কাছে এই মামলার বিচারক বলেন, ভাম্পেতার বকেয়া শোধ করার জন্য সম্পত্তি নিলামে তোলা হবে। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে বিশ্বকাপজয়ী ফুটবলার ও তাঁর স্ত্রী আদালতে আর্জি জানাতে পারবেন না।

এই বিষয়ে ব্রাজিলের সংবাদ মাধ্যম ইউওএল সূত্রে খবর, বারংবার বলা সত্ত্বেও ভাম্পেতা তাঁর বকেয়া শোধ না অবশেষে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। বিচারক তাঁর রায়ে যে যে ট্রফিগুলি ভাম্পেতার কাছ থেকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে রয়েছে ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পদক, ১৯৯৯ সালের কোপা জয়ের পদক, ২০০০ সালের ক্লাব বিশ্বকাপের পদক, ১৯৯৮-৯৯-এ ব্রাজিল চ্যাম্পিয়ন্স লিগের পদক। তার পাশাপাশি ঘরের সমস্ত আসবাবপত্র, পোষাকও বাজেয়াপ্ত করা হবে বলে জানা গিয়েছে।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা