মধ্যপ্রদেশের জবলপুরে কংগ্রেস কার্যালয়ে ঢুকে গুন্ডামি বজরং দলের

বৃহস্পতিবার বিকেলে বলদেও বাগে কংগ্রেস কার্যালয়ে ঢুকে তাণডব চালায় বজরং দলের সমর্থকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, জবলপুরে: রাজ্যে পছন্দের সরকার থাকলে যে আইন নিজেদের হাতে তুলে নেওয়া যায় বৃহস্পতিবার মধ্যপ্রদেশের জবলপুরে তা বুঝিয়ে দিল বজরং দলের উগ্র সমর্থকরা। আগাম ঘোষণা করেই বলদেও বাগে কংগ্রেসের কার্যালয়ে ঢুকে কার্যত গুন্ডামিও চালাল স্বেচ্ছায় হিন্দু ধর্ম রক্ষার ইজারাদাররা। আগাম হুমকি দেওয়া সত্বেও কেন কংগ্রেস দফতরের সামনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা গেল না, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি বিজেপির ‘দলদাসে’ পরিণত হওয়া জবলপুর পুলিশ। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি দলীয় কার্যালয়ে হামলাকারী গুন্ডাদের গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত কর্নাটকে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে। ওই ইস্তেহারে প্রতিওশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্যে দল সরকার গড়লে বজরং দল, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-সহ ধর্মকে নিয়ে বেওসা চালানো সংগঠনকে নিষিদ্ধ করা হবে। আর তাতেই আঁতে ঘা লেগেছে বজরং দলের বাহুবলী সদস্যদের। গতকাল বুধবার জবলপুরে বজরং দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, বৃহস্পতিবার বলদেও বাগে কংগ্রেসের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হবে।

পূর্ব ঘোষণা মতোই এদিন দুপুরে মিছিল বের করে বজরং দলের সমর্থকরা। ওই মিছিল পৌঁছয়  কংগ্রেস কার্যালয়ের সামনে। প্রায় আধঘন্টার মতো বিক্ষোভ দেখানোর পরে আচমকাই কংগ্রেস কার্যালয়ের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে গুন্ডামি শুরু করে দেয় হিন্দু ধর্মের স্বঘোষিত ইজারাদাররা। কংগ্রেস কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি একাধিক ফেস্টুন, ফ্লেক্সও ছিড়ে ফেলা হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গেরুয়া গুন্ডাদের তাণ্ডব ভাইরাল হয়েছে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি