Loading live market data...
Loading active stocks...
Connecting...

শেষ ওভারে বরুণের দুরন্ত বোলিংয়ের সুবাদে হায়দরাবাদকে হারাল কলকাতা

শেষ ওভারে হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রানের।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ঘরের মাঠে শেষ পর্যন্ত লড়েও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার রাতে জয়ের জন্য শেষ ওভারে আইডেন মার্করামের দলের প্রয়োজন ছিল নয় রানের। কিন্তু বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে তিন রানের বেশি তুলতে পারেননি  হায়দরাবাদি ব্যাটাররা। ফলে পাঁচ রানে হার স্বীকার করতে হয়েছে।

শুক্রবার রাতে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল আইডেন মার্করামের দল। শুরু থেকেই ঝড় তোলার চেষ্টা করেন হায়দরাবাদের দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও অভিষেক শর্মা। কিন্তু তৃতীয় ওভারেই ময়াঙ্ক আগরওয়ালকে (১১ বলে ১৮) সাজঘরে ফেরান হরিষিত রানা। পরের ওভারে অভিষেককে (৯) ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর। তিন নম্বরে ব্যাট করতে নামা রাহুল ত্রিপাঠী পাল্টা আক্রমণের পথে গিয়েছিলেন। কিন্তু বেশিক্ষণ টিঁকে থাকতে পারেননি। ৯ বলে ২০ রান করে আন্দ্রে রাসেলের বলে বৈভব অরোরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১৩ কোটি টাকা দিয়ে যাঁকে কিনেছিলেন হায়দরাবাদের মালকিন কাব্যা মারান সেই হ্যারি ব্রুক চার বল খেলে শূন্য রানে ফেরেন। ৫৪ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় হায়দরাবাদ।

এর পরেই খেলা কিছুটা ঘুরে যায়। পঞ্চম উইকেটে জুটি বেঁধে নাইট বোলারদের আক্রমণ সামাল দেন অধিনায়ক আইডেন মার্করাম ও হাইনরিখ ক্লাসেন। হায়দরাবাদ অধিনায়ক একদিকের ক্রিজ আঁকড়ে পড়েছিলেন, উল্টোদিকে রান মেশিনকে সচল রাখার চেষ্টা চালিয়েছিলেন ক্লাসেন। একটা সময় দুজনকেই অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। উল্টোদিকে চাপে পড়ে যায় নাইট শিবির। শেষ পর্যন্ত ১৫তম ওভারে বল করতে এসে ক্লাসেনকে (২০ বলে ৩৬) ফিরিয়ে নাইট শিবিরে স্বস্তি এনে দেন শার্দুল ঠাকুর। এর পরে ১৭তম ওভারে হায়দরাবাদের অধিনায়ক মার্করামকে (৪০ বলে ৪১) এবং ১৯তম ওভারে মার্কো জানসেনকে (৪ বলে ১) ফিরিয়ে হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন বৈভব অরোরা। শেষ ওভারে জয়ের জন্য মার্করামের দলের প্রয়োজন ছিল ৯ রান। হায়দরাবাদের জয় রুখতে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেন নীতীশ রানা। আর তাতেই বাজিমাত। তৃতীয় বলেই আবদুল সামাদকে ফিরিয়ে দেন বরুণ। আর তার পরের তিন বলে মাত্র এক রান খরচ করেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৬৬ রানেই থেমে যায় হায়দরাবাদের ইনিংস।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত