চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমিত শাহের মন্ত্রকের অধীন বিএসএফের মদতেই গরুপাচার, বিস্ফোরক দাবি ইডি’র

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা বিএসএফ বা সীমান্ত রক্ষী বাহিনীর মদতে চলত গরু পাচার! এমন বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচার মামলার তদন্তে নেমে যে চার্জশিট তৈরি করেছে ইডি, সেখানে এই দাবি করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গরু পাচার মামলার চার্জশিটে পাচারের খুঁটিনাটি তথ্য তুলে ধরেছে। সূত্রের খবর, চার্জশিটে ইডি দাবি করেছে রাত ১১টা থেকে ভোর ৩টের মধ্যে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করা হত। আর এই পাচারের কাজে মদত জোগাত সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এর একাংশ। শুধু তাই নয়, গরু পাচারে সহযোগিতা করার জন্য বিএসএফ পাচারকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত। সীমান্ত রক্ষা করা যাদের কাজ, সেই রক্ষকের ভক্ষক হয়ে ওঠার যে দাবি ইডি করেছে, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের নেতারা গরু পাচার মামলায় বিএসএফ এর জড়িত থাকার অভিযোগ করেছিলেন। এবার ইডির চার্জশিটে সেই অভিযোগে সিলমোহর পড়ল। পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যের শাসকদল এবার গরু পাচার মামলায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে নতুন অস্ত্র পেয়ে গেল।

Published by:

Share Link:

More Releted News:

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ