এনসিপির কোর কমিটির বৈঠকে খারিজ শরদ পওয়ারের ইস্তফা

গত মঙ্গলবারই এনসিপির সভাপতি পদ ছাড়ার কথা গোষণা করেছিলেন শরদ পওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তিনি না চাইলেও, দলের নেতারা তাঁকে ছাড়তে নারাজ। তাই আজ শুক্রবার এনসিপির কোর কমিটির বৈঠকে দলের সভাপতির পদ থেকে শরদ পওয়ারের পদত্যাগের প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সভাপতি হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ পুরো করার জন্য দলের অন্যতম প্রতিষ্ঠাতার কাছে অনুরোধ জানানো হয়েছে। যদিও এখনও সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্তে অটল রয়েছেন প্রবীণ মরাঠা নেতা।

দলের অন্দরে ক্ষমতা নিয়ে ভাইপো অজিত পওয়ারের সঙ্গে মতবিরোধের জেরে গত মঙ্গলবারই এনসিপির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন শরদ পওয়ার। নয়া সভাপতি বেছে নেওয়ার জন্য দলের সিনিয়র নেতাদের নিয়ে ১৫ জনের এক কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। এদিন সকাল এগারোটা নাগাদ মুম্বইয়ে দলের সদর দফতরে বৈঠকে বসেন কমিটির সদস্যরা।

বৈঠকের শুরুতেই দলের সর্বভারতীয় সহ সভাপতি প্রফুল পটেল সভাপতি পদে শরদ পওয়ারের ইস্তফার ইচ্ছা খারিজের প্রস্তাব দেন। কমিটির বাকি সদস্যরা তাতে সহমত পোষণ করেন। কোর কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা জানতে এদিন দলের সদর দফতরের বাইরে ভিড় জমিয়েছিলেন এনসিপির কর্মী-সমর্তকরা। ওই ভিড়ের মধ্যেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান এক সমর্থক। সঙ্গে সঙ্গেই তাঁকে নিরস্ত করা হয়। বৈঠক শেষে বাইরে বেরিয়ে প্রফুল পটেল উপস্থিত সমর্থকদের উদ্দেশে জানান, শরদ পওয়ারের ইস্তফা গৃহীত হয়নি। ওই ঘোষণা শুনেই উ‍ৎসবে মেতে ওঠেন এনসিপির কর্মি-সমর্থকরা।   

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!