চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হামলা হতে পারে পারমাণবিক কেন্দ্রে, মানুষজন সরিয়ে নিচ্ছে রাশিয়া

TOPSHOT - A Russian serviceman patrols the territory of the Zaporizhzhia Nuclear Power Station in Energodar on May 1, 2022. - The Zaporizhzhia Nuclear Power Station in southeastern Ukraine is the largest nuclear power plant in Europe and among the 10 largest in the world. *EDITOR'S NOTE: This picture was taken during a media trip organised by the Russian army.* (Photo by Andrey BORODULIN / AFP) (Photo by ANDREY BORODULIN/AFP via Getty Images)

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। যে কারণে ওই অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া সরকার।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শনিবার সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত জাপোরোঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশ থেকে মানুষজনকে সরিয়ে নিচ্ছে রাশিয়া। ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে চলেছে। ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র ইভান ফোদোরভ, বর্তমানে পালিয়ে অন্য শহরে আশ্রয় নিয়েছেন।

আইএইএ এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কেন্দ্রের রক্ষণাবেক্ষণে কর্মীরা এখনও সেখানে রয়েছে তবে তাদের মধ্যে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে মানসিক চাপ এবং উত্তেজনা বাড়ছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কেন্দ্রে অবস্থানরত বিশেষজ্ঞরা খবর পেয়েছেন যে জাপোরিঝিয়া কেন্দ্রের সিংহভাগ কর্মী যে শহরে থাকেন সেই এনারহোদার থেকে লোকজন চলে যাচ্ছে। রাশিয়ার নিয়োগ করা জাপোরিঝিয়া অঞ্চলের প্রশাসনিক প্রধান ইয়েভগেনি বালিতস্কি শুক্রবার বলেছিলেন, ‘রণাঙ্গনের কাছাকাছি বসতিগুলোতে গত কয়েকদিন ধরে শত্রুরা গোলাবর্ষণ করছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এই অবস্থায় আমি ওই সব বসতি থেকে প্রথম দফায় শিশু ও তাদের অভিভাবক, বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী এবং হাসপাতালের রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ