বিধাননগরের দত্তাবাদে গ্যাস লিক করে লাগল আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগর পৌরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদ(Duttabad) এলাকায় সোমবার সন্ধ্যায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে। বস্তি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে একাধিক ঘরেতে। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন এবং দমকল মন্ত্রী সুজিত বোস নিজেও পৌঁছন। সোমবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার(Bidhanagar South P.S.) পুলিশ ও দমকল দপ্তর। তবে আগুনে কোন হতাহতের খবর নেই। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সম্প্রতি বিধান নগরে বৈশাখী আবাসনের পাশে একটি বস্তিতে ভয়ংকর আগুন লেগেছিল ।একাধিক ঘর পুড়ে গিয়েছিল সেখানে। বিধাননগর এলাকায় বিভিন্ন বস্তিতে ক্রমাগত অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষজন।

সেদিনও প্রথম যে ঘরটিতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে সেই ঘরটির ক্ষতি হয়েছে। বিধাননগরে ঘিঞ্জি এলাকাগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ক্রমাগত বাড়ছে তা জানতে দমকল দপ্তর(FireBrigade) তদন্ত শুরু করেছে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, যাদের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সাহায্য করবে রাজ্য সরকার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল