বাংলাদেশে ৪১ টি প্রেক্ষাগৃহে ‘পাঠান’, কান চলচ্চিত্র উৎসবে পরীমণির ‘মা’

কিন্তু শাহরুখের পাঠান আমদানির জন্যে বহুদিন ধরে হল মালিকগুলি লড়াই চালিয়েছে। অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে আগামী ১২ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ মে বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। অনেক ঝড় ঝাপ্টা পেরিয়ে অবশেষে বাংলাদেশ সরকারের স্বীকৃতিতে অবশেষে আমদানি হল, পাঠান। এতদিন বাংলাদেশে হলিউড ছবি মুক্তি পেলেও হিন্দি ছবি মুক্তিতে আপত্তি ছিল। দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক থেকে তারকা সবারই আপত্তি ছিল। সবার ধারণা, হিন্দি ছবি দেশে ঢুকলে তাঁদের ছবি দেখতে কোনও দর্শক পাওয়া যাবেনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫২ বছরে মাত্র তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে। যেগুলোর মধ্যে সালমান খানের ‘ওয়ান্টেড’, শাহরুখ খানের ‘মাই ন্যাম ইজ খান’ ও আমির খানের ‘থ্রি ইডিয়টস’। এই তিনটি ছবিও নানা বাধা-বিপত্তি ও মামলা-মুকাদ্দমার পরেই মুক্তি পেয়েছে। কিন্তু শাহরুখের পাঠান আমদানির জন্যে বহুদিন ধরে হল মালিকগুলি লড়াই চালিয়েছে। অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে আগামী ১২ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান।  

গত ১১ এপ্রিল পাঁচটি শর্ত মেনে দুই বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই প্রথম হিন্দি সিনেমা হিসাবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। হিন্দি ছবি প্রদর্শনের সুযোগ না দিলে হল বন্ধ করে দেবেন বলে জানিয়ে ছিলেন হল মালিকরা। অবশেষে সবার আশা পূরণ করে দেশের হলে মুক্ত পাচ্ছে পাঠান। বাংলাদেশের প্রায় ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঠান। ইতিমধ্যেই সিনেপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। দর্শকরা দারুণ সাড়া দিয়েছে। 

এদিকে চমকের এখানেই শেষ নেই। আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে বিশ্বের শীর্ষতম চলচ্চিত্র উৎসব ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হতে চলেছে বাংলাদেশের একটি মাত্র সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরীমণি। মঙ্গলবার (৯ মে) ‘মা’ ছবির কান-প্রিমিয়ারে ছবিটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। এদিকে আগামী বিশ্ব মা দিবস উপলক্ষে ১৯ মে ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দেশের মুক্তি পরেই ছবির নির্মাতারা ফ্রান্সের কানের উদ্দেশ্যে চলে যাবেন। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্ব জুড়ে ‘মা’ ছবিটি ছড়িয়ে দেওয়া হবে। এদিকে ছবিটির শুটিং অনেক আগেই শেষ করেছেন পরীমণি। এখন মাতৃত্বকালীন ছুটি ভোগ করছেন তিনি। ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই ওই দেশে উন্মাদনা শুরু হতে চলেছে। ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে একজন অসহায় মায়ের আবেগের গল্প। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়