আদালত কর্মীদের বকশিস নেওয়ায় নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ হাইকোর্ট

৭ মে এজলাসের বাইরে টাঙানো হয়েছে এই বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: আধিকারিক হোক বা কর্মচারী, বকশিস দেওয়া যাবে না কাওকেই। এমনটাই নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্টের (HIGH COURT) ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, বকশিস নিলেই দুর্নীতির অভিযোগে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিচারপতি শেখ হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চের রায়ের পরে বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ এই বিজ্ঞপ্তি দিয়েছেন। বলা হয়েছে, আদালতের কোনও আধিকারিক বা কর্মচারী এমনকী গাড়ির চালক বা গানম্যানকেও বকশিস দেওয়া যাবে না। জানা গিয়েছে, গত ৭ মে এজলাসের বাইরে টাঙানো হয়েছে এই বিজ্ঞপ্তি।

বলা হয়েছে, কার্যতালিকায় কোনও মামলা ওঠার আগে বা পরে অথবা কোনও মামলার রায়, জামিন আদেশ কিংবা অন্য যে কোনও আদেশ হওয়ার আগে বা পরে অথবা অন্য যেকোনো সময়ে এই আদালতের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, আদালত বা চেম্বারের এমএলএসএস, আদালতের জমাদার, গানম্যান বা বিচারপতির চালক সহ আদালতের কোনও আধিকারিক বা কর্মচারী উপহার, বকশিস, গাড়ি বা অন্যান্য সুবিধা বা পরিষেবা নিলে তা দুর্নীতির পর্যায়ে পড়বে। এই নির্দেশ বহাল আইনজীবী ও সহকারী আইনজীবীদের ক্ষেত্রেও।

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার