উরুগুয়ের পরবর্তী কোচ হচ্ছেন বিয়েলসা

Share:

নিজস্ব প্রতিনিধি: উরুগুয়ের কোচের পদে আসীন হতে চলেছেন মার্সেলো বিয়েলসা। এমনই খবর প্রকাশিত হয়েছে উরুগুয়ের এক সংবাদমাধ্যমে। সূত্রের খবর, মার্সেলো বর্তমানে ব্রাজিলের পোর্তো আলগ্রেতে রয়েছেন। গত ফেব্রুয়ারি ব্রাজিলের ওই শহরে গিয়েই তাঁর সঙ্গে দলের নেওয়ার প্রসঙ্গে বার বার কথা বলছিলেন উরুগুয়ে ফুটবল ফেডারেশন-এর কর্তারা। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত নাকি তাঁদের কথায় সায় দিয়েছেন এই অভিজ্ঞ ফুটবল কোচ।

উল্লেখ্য অস্কার তাবারেজ সুয়ারেজদের দলের দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালে দলের দায়িত্ব দিয়াগো আলনোসোর। সম্প্রতি কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকার এই দেশটির কোচের পদে আসীন ছিলেন আলনোসোর-ই। কিন্তু তাঁর হাত ধরে প্রথম বিশ্বকাপ জয়ী দল কাতারের মাটিতে একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। এমনকি গ্রুপ পর্ব থেকেই কাভানিদের বিদায় নিতে হয়েছে।

দলের এই ব্যর্থতার পরই জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়ে ক্লাব ফুটবলে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেন আলনোসোর। এবং তার এই পদত্যাগের সঙ্গে সঙ্গেই উরুগুয়ে ফুটবল ফেডারেশন-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মার্সেলো বিয়েলসা।

আরও জানতে পড়ুন: রোনাল্ডোকে উপহার প্রায় ৯৫ লক্ষ টাকা দামের ঘড়ি

উল্লেখ্য, উরুগুয়ের রাজধানীর খুব  কাছে অবস্থিত মন্টিভিডিও শহরে প্রায়ই আসেন বিয়েলসা। ফুটবল বিশ্বে অভিজ্ঞ ফুটবল কোচের পাশাপাশি তাঁর ক্ষ্যাপাটে চরিত্রের জন্যও বিশেষভাবে পরিচিত  বিয়েলসা। সম্প্রতি উরুগুয়ের কোচ হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী কি না এক সাংবাদিকের করা এই প্রশ্নের উত্তরে বিয়েলসা জানিয়েছিলেন, এই তো  এরমধ্যে কাভানিদের একটা ম্যাচ দেখছিলাম। এত বিরক্তিকর ফুটবল দেখা যায় না। তাই বাধ্য হয়ে টিভি বন্ধ করে দিয়েছি।

বিলেয়সা যাই বলুক না কেন, উরুগুয়ে ফুটবল ফেডারেশন-এর বর্তমান কর্তারা তাঁর হাতে দায়িত্ব দিয়েই সাফল্যের মুখ দেখতে চাইছেন। এখন দেখা যাক, বিয়েলসা কতটা সাফল্য এনে দিতে পারেন লাতিন আমেরিকার এই দেশটাকে।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?