Loading live market data...
Loading active stocks...
Connecting...

অসুস্থ পরিচালক নন্দিতা রায়, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

তবে এখন কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। সেই কারণেই ছবির প্রিমিয়ারে দেখা যায়নি তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক নন্দিতা রায়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন তিনি। আজ ১২ মে শুক্রবার মুক্তি পেয়েছে নন্দিতা এবং শিবপ্রসাদ প্রযোজিত বহু প্রতীক্ষিত ছবি ‘ফাটাফাটি’। দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় প্রেক্ষাগৃহে ছিল ছবির বিশেষ প্রদর্শনী। কিন্ত উপস্থিত হতে পারেননি তিনি। তখন থেকেই পরিচালকের অনুপস্থিতিতে শুরু হয়েছিল কানাঘুষো। ঘনিষ্ঠ সূত্রের খবর ছিল, ধুম জ্বরে তিনদিন ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।

জ্বর না কমায় তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় শহরের বেসরকারি হাসপাতালে। তবে ভয়ের কিছু নেই বলেই চিকিৎসকেরা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা হয়েছে নন্দিতার। আগের থেকে অনেকটা ভাল আছেন তিনি। তবে এখন কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। সেই কারণেই ছবির প্রিমিয়ারে দেখা যায়নি তাঁকে। এই মুহূর্তে শহরের অন্যতম ব্যস্ত পরিচালক এবং প্রযোজক তিনি। ১২ মে এক দিকে যেমন মুক্তি পেয়েছে তাঁর প্রযোজিত ছবি ‘ফাটাফাটি’। অন্য দিকে, প্রকাশিত হয়েছে তাঁদের পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র পোস্টার। 

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর