কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? বিধায়কদের নিয়ে বৈঠক ডাকল কংগ্রেস

রবিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বেঙ্গালুরুর (Bengaluru) শাংরি-লা হোটেলে (Shangri-La Hotel) এই বৈঠক ডেকেছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক বিধানসভা কেন্দ্রে শনিবার বিপুল ভোটে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী নির্বাচন করা নিয়ে বৈঠক ডাকল কংগ্রেস। রবিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বেঙ্গালুরুর (Bengaluru) শাংরি-লা হোটেলে (Shangri-La Hotel) এই বৈঠক ডেকেছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন ডিকে শিবকুমার স্বয়ং। একই পদের জন্য দৌড়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গত বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালনকারী সিদ্দারামাইয়াও। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে বৈঠকে এই বিষয়ে প্রস্তাব পাশ করা হতে পারে।

কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দুই নেতাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে তিনি এই জয় কর্ণাটকের সাধারণ মানুষকে উৎসর্গ করেছিলেন কংগ্রেস সভাপতি। তিনি আরও জানান, দলের ইশতেহারে যে জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য কর্ণাটক বিধানসভায় ২২৪ আসনের মধ্যে এককভাবে কংগ্রেস জিতেছে ১৩৭টি আসনে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রাপ্ত আসন এবং ভোটের নিরিখে রেকর্ড করেছে কংগ্রেস। এত ভোট গত ৩০ বছরের বেশি সময়েও পায়নি ভারতের পুরনো রাজনৈতিক দলটি। ২০১৮ সালে জয় পাওয়া আসনের চেয়ে ৫৭টি বেশি আসনে এ বারের নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস।

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট