দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এশিয়া কাপ এশিয়া মহাদেশে নয়, ইউরোপে করার প্রস্তাব পিসিবি প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিনধি:  আসন্ন এশিয়া কাপ ক্রিকেট নিয়ে জলঘোলা চলছেই। যেহেতু পাকিস্তান চলতি মরশুমের আয়োজক দেশ, কাজেই সেই দেশে ভারত কোনওভাবেই দল পাঠাতে রাজি নয়। আর পাকিস্তানও তাদের হাত থেকে এশিয়াকাপের আয়োজক দেশের তকমা ছাড়তে নারাজ।ঠিক এই অবস্থায় পাক প্রেসিডেন্ট নতুন এক প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন যে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ না হলে তা ইংল্যান্ডে করা হউক।

উল্লেখ্য, চলতি বছরে এশিয়া কাপ নিয়ে ভারত বনাম পাকিস্তানের মধ্যে জলঘোলা শুরু হয়েছে অনেকদিন ধরেই। যেহেতু পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক মোটেই ভালো নয়, তাই পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপ ভারত খেলবে না।

আবার এশিয়া কাপের পর পরই ভারতের মাটিতে বসতে চলেছে ক্রিকেটের বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকেও বলা হয়েছে ভারত যদি এশিয়া কাপে পাকিস্তানে খেলতে না আসে, তাহলেও ভারতে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটেও পাকিস্তান অংশ নেবে না। ইতিমধ্যেই এই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে।

আরও জানতে পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে বাকি তিন ম্যাচেও জয় চাই ম্যান-ইউ-এর

বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু সেই জায়গায় ম্যাচ খেলতে পাকিস্তান রাজি নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এই নিয়ে এখনও কিছু জানায়নি।

এদিকে এশিয়া কাপ নিয়ে পিসিবি প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর ভারত-সহ অন্যান্য দেশের পক্ষ থেকে এখন অবধি কোনও কিছু ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত চলতি বছরের এশিয়াকাপ কোন দেশে অনুষ্ঠিত হয় তা অবশ্য সময়ই বলবে।

Published by:

Share Link:

More Releted News:

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ