কর্ণাটকে দলিত উপমুখ্যমন্ত্রী চেয়ে হুমকি কংগ্রেস নেতার

কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্ণাটকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে ডিকে শিবকুমারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ জটিলতার পর কর্ণাটকে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু তার পরেও কিছুতেই স্বস্তি পাচ্ছেন না কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এবার কোনও দলিত ব্যক্তিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী করার দাবি জানিয়ে হুমকি দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জি পরমেশ্বর (G Parameshwara)। আর তা যদি মানা না হয় তাহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে বলে হুঁশিয়ারি দেন এই দলিত নেতা।

প্রসঙ্গত কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্ণাটকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে সিদ্ধারামাইয়াকে এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে ডিকে শিবকুমারকে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই ঘোষণার পর হুমকি দিলেন জি পরমেশ্বর। দলিত সম্প্রদায়ের কাউকে উপমুখ্যমন্ত্রী না করে অবিচার করা হয়েছে কি না এই বিষয়ে তিনি বলেন, দলতি সম্প্রদায়ের অনেক প্রত্যাশা রয়েছে। তাঁর কথায়, ‘এই প্রত্যাশাগুলো বুঝে আমাদের নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে। এটা না হলে স্বাভাবিকভাবেই এর বিরূপ প্রতিক্রিয়া হবে। আমার বলার কোনো প্রয়োজন নেই। পরে বোঝার থেকে এখনই সংশোধন করে নিলে ভাল। নইলে এই বিষয়টি দলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আমি তাদের এটি বোঝার জন্য বলতে চাই।’

উল্লেখ্য ৭১ বছর বয়সী জি পরমেশ্বর (G Parameshwara), একজন দলিত (Dalit)। এইচডি কুমারস্বামীর (HD Kumaraswamy) নেতৃত্বাধীন কংগ্রেস-জেডিএস জোট সরকারের সময় তিনি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ছিলেন। কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সবচেয়ে দীর্ঘ মেয়াদী সভাপতি ছিলেন তিনি। টানা ৮ বছর তিনি ওই পদে দায়িত্ব পালন করেছেন।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই