ইউপিআই পেমেন্ট সার্ভিসের সুবিধাযুক্ত নয়া ফিচার ফোন আনল নোকিয়া

নোকিয়া ১০৬ ৪জি এবং নোকিয়া ১০৫ মডেলের দুটি ফোন বৃহস্পতিবার থেকেই বাজারে ছাড়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়ের সঙ্গে সঙ্গে মোবাইলের বাজারে ক্রমশই কোণঠাসা হয়ে পড়েছে নোকিয়া। অ্যান্ড্রয়েড ও আই ফোনের রমরমায় ব্যবসা মার খেয়েছে বিশ্বের অন্যতম মোবাইল প্রস্তুতকারী সংস্থার। ফের ঘুরে দাঁড়াতে বাজারে সস্তার দুই ফিচার ফোন নিয়ে এলো অন্যতম মোবাইল প্রস্তুতকারী সংস্থা। নোকিয়া ১০৬ ৪জি এবং নোকিয়া ১০৫ মডেলের দুটি ফোন বৃহস্পতিবার থেকেই বাজারে ছাড়া হয়েছে। নোকিয়া ১০৬ ৪জি মডেলের ফোনের দাম রাখা হয়েছে ২,১৯৯ টাকা এবং নোকিয়া ১০৫ মডেলের ফোনের দাম রাখা হয়েছে ১,২৯৯ টাকা। দুই ফোনেই রয়েছে ইউপিআই ফিচার্স।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১০৬ ৪ জি ফোনে ৪জি পরিষেবা মিলবে। ১,৪৫০ এমএএইচ ব্যাটারিযুক্ত ফোনে আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে। এফ এম রেডিও এবং এমপি-থ্রি প্লেয়ার পরিষেবাও থাকছে। শুধু তাই নয়, ইউপিআই পেমেন্ট সার্ভিসও মিলবে। অর্থা‍ৎ এই ফোন থেকে আর্থিক লেনদেনও করা যাবে। আপাতত কালো ও নীল-এই দুই রঙেই মিলবে নয়া ফোন। নোকিয়া ১০৫ মডেলের ফোনটি সাধারণ নিম্নবিত্তের কথা মাথায় রেখেই বাজারজাত করা হয়েছে। ফোনে ১০০০ এমএএইচ শক্তিযুক্ত ব্যাটারি রয়েছে।

এতদিন স্মার্টফোন গ্রাহক ছাড়া কেউ মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে পারতেন না। কিন্তু এখনও দেশে বহু মানুষ রয়েছেন যারা স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত নন। তাছাড়া দামের কারণেও স্মার্টফোন ব্যবহার করার কথা ভাবতে পারেন না। ওই বিশাল সংখ্যক ফিচার্স ফোন গ্রাহকের কথা মাথায় রেখেই নয়া ফোন বাজারে আনা হয়েছে বলে নোকিয়ার এক আধিকারিক জানিয়েছেন।

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার