একটানা পড়ার বদলে, অল্প সময়ে পড়া অনেক ভালো : রুদ্রনীল

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: উত্তর ২৪ পরগনা জেলার দমদম কিশোর ভারতির ছাত্র রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh) চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার। দমদম ক্যান্টনমেন্ট এর মডার্ন পার্ক এলাকার বাসিন্দা রুদ্রনীল।১০-১২ ঘন্টা নয় ৪-৫ ঘন্টা ভালোভাবে পড়লেই সফল হওয়া যায় বুঝিয়ে দিলেন মাধ্যমিকে নবম স্থান অধিকারী রুদ্রনীল ঘোষ। দমদমের(Dum Dum) কিশোর ভারতীর ছাত্র রুদ্রনীল।

সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছাত্র রুদ্রনীল। আর পাঁচটা সাধারণ ছাত্রদের মতই পড়াশুনা করত রুদ্রনীল। কিন্তু ওর যুক্তি বইয়ের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকার চেয়ে কম সময় মন দিয়ে পড়া ভাল। টানা পড়ার বদলে অল্প অল্প সময় ভাগ করে মন দিয়ে পড়ে আজ মাধ্যমিকে নবম রুদ্রনীল। আগামী দিনে কিশোর ভারতী স্কুলে বিজ্ঞান নিয়ে পড়তে চায় রুদ্রনীল। এখনই জীবনে কিছু হওয়ার স্বপ্ন নেই তার চোখে। উচ্চমাধ্যমিক(High Secondary) পার করে তারপর সেই ভাবনা ভাবা যাবে হাসিমুখে জানায় রুদ্রনীল। ভালো ফল হলেও গোটা পশ্চিমবঙ্গে স্থান অধিকার করতে পারবে এই ভাবনা ছিল না তার মনে।

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশের লাইভ অনুষ্ঠান দেখে নিজের নাম দেখে চমকে যায় সে। তারপরেই ঘন ঘন ফোন আসা শুরু হয়। পরিবারের সঙ্গে মিষ্টিমুখের পর রুদ্রনীল রওনা দেয় স্কুলের উদ্দেশ্যে। রুদ্রনীলের জন্য ‘এই মুহূর্তের’ পক্ষ থেকে রইল শুভেচ্ছা বার্তা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল