মমতার বাংলার ১১ জেলাকে ‘ভূমি সম্মান’ মোদি সরকারের

রাজ্যের ১১টি জেলাকে ভূমি সম্মান’ দিতে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার। দেওয়া হচ্ছে ‘Platinum District’ ও ‘Silver District’ পুরষ্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক বিরোধিতা, কেন্দ্রীয় তদন্তকারীদের সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মাঝেই বাংলার(Bengal) মুকুটে চলে এল আরও এক সাফল্যের ছোঁয়া। মুকুটে যোগ হল আরও একটি পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরেই এল সেই সাফল্য। রাজ্যের ১১টি জেলাকে ভূমি সম্মান’(Bhoomi Samman) দিতে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকার। ভূমি সংস্কার সংক্রান্ত তথ্য Digitalization’র কাজকে স্বীকৃতি হিসাবেই বাংলার ১১ জেলাকে ‘ভূমি সম্মান’ দিতে চলেছে কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রীই রাজ্যে পরিবর্তনের পরে ক্রমশ জোর দিয়েছিলেন সব কাজেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে সম্পাদন করতে। সেই সূত্রেই রাজ্যে এখন প্রায় সমস্ত সরকারি কাজই Digitalized হয়ে উঠেছে। এমনকি আমজনতাকে পরিষেবা প্রদানের ক্ষেত্রেও সরকারি Portal’র ছড়াছড়ি। কার্যত গোটা সরকারটাকেই এখন Digitalized করে তুলেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই কাজেরই সাফল্য এল। 

আরও পড়ুন আজই কী গ্রেফতারি, আশঙ্কার দোলাচলে জোড়াফুল

নবান্ন সূত্রে খবর, দেশের মোট ৭৫টি জেলাকে ‘ভূমি সম্মান’ দিতে চলেছে কেন্দ্র সরকার। সেই ৭৫টি জেলার মধ্যে বাংলার ১১টি জেলাও রয়েছে। দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জমির রেকর্ডের Digitalization’নের প্রক্রিয়া চলছে। কেন্দ্রের তথ্য অনুসারে, Digital India Land Records Modernization Program বা DILRMP’র অধীনে দেশের ৯০ শতাংশেরও বেশি রাজ্যে জমি রেজিস্ট্রেশন, ভূমি কর-সম্পর্কিত মানচিত্র এবং জমির রেকর্ডের কম্পিউটারাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। এই সব রাজ্যের মধ্যে আছে বাংলাও। রাজ্যের বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ৯৯ শতাংশের বেশি ভূমি সংক্রান্ত তথ্যের ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই এদের ‘Platinum District’ শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বাদবাকি ৬টি জেলা চিহ্নিত হয়েছে ‘Silver District’। এই ১১টি বাদ দিয়ে রাজ্যের অন্যান্য জেলাগুলিও এই কাজে খুব পিছিয়ে নেই। এই বিষয়ে ভূমি ও ভূমি সংক্রান্ত দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘অন্যান্য ক্ষেত্রের মতো বাংলা এখানেও অনেকের থেকে এগিয়ে রয়েছে। তবে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে বাংলার ভালো কাজ ‘ওরা’ চোখে দেখতে পায় না।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি