দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: লখনউ-কে বড় ব্যবধানে হারালে তবেই প্লে-অফে যাওয়ার আশা কিছুটা থাকবে নাইটদের

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ শনিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্ট। ক্রুণাল পাণ্ডিয়ার দল প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত। কিন্তু প্রশ্নটা নাইটদের নিয়ে। নাইটরা কি শেষ পর্যন্ত প্লে-অফে যেতে পারবেন, নাকি শনিবার-ই আইপিলএল-এর আসর থেকে এবারের মতো বিদায় নেবেন নীতিশ রানার?

অবশ্য এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব হবে না। কারণ শনিবারের ম্যাচটা যতটা না ভাইটাল ক্রুণালদের কাছে, তার থেকে বেশি ভাইটাল নীতিশ রানাদের কাছে। কেননা, এই মুহূর্তে লিগ টেবিলে ৩ নম্বর স্থানে রয়েছে লখনউ। আর নাইটরা রয়েছে সাত নম্বর স্থানে। লখনউ-এর পয়েন্ট সংখ্যা ১৫। আর নাইটদের ১২। শনিবারের ম্যাচে যদি নাইটরা জিতে যায় তাহলে তাঁদের পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে রবিবার-এর ম্যাচে সানরাইজার্সকে হারাতেই হবে মুম্বইকে এবং বিরাটদের হারতেই হবে গুজরাটের কাছে। তবেই কিন্তু যাওয়া সম্ভব নাইটদের। মুম্বই এবং আরসিবি দুটি দলই যদি জিতে যায় তাহলে তারা ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। কাজেই নাইটদের সেক্ষেত্রে বিদায় নিতে হবে খালি হাতেই।

আরও জানতে পড়ুন : দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে ধোনি জ্বরে আক্রান্ত রাজধানী

শুধু পয়েন্টের দিকে তাকালেই হবে না, নাইটদের বর্তমান যা রানরেট তাতে নীতিশ রানা মাইনাসে আছেন। তাই সেই রানরেট মাইনাস থেকে প্লাসে করতে গেলে নাইটদের বড় ব্যবধানে বিশেষ করে ১০ ওভারের মধ্যেই জিততেই হবে। না হলেই বিপদ। তবুও কঠিন সময়ে নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানান, লখনউ ভালো দল সন্দেহ নেই। শনিবার আমরা ডু-অর ডাই ম্যাচে নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। আগের ম্যাচে চেন্নাইকে হারিয়ে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। কাজেই শনিবার ঘরের মাঠে ম্যাচ জিতেই মাঠ ছাড়ার ইচ্ছা আমাদের রয়েছে।

অন্য দিকে ক্রুণাল পাণ্ডিয়ারও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। ম্যাচটা জিতেই সেফ থেকেই প্লে-অফের ছাড়পত্র আদায় করতে চাইছেন লখনউ সুপার জায়ান্টস। কাজেই সব মিলিয়ে বলা যেতেই পারে শনিবার আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে চলেছে কলকাতার ক্রিকেটপ্রেমীরা।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ