চলতি মাসেই যাত্রা শুরু করবে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প ‘বাংলা ডেয়ারি’

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্য়ায় শপথ নেওয়ার পর জানিয়েছিলেন এবার পথ চলা শুরু করবে বাংলার নিজস্ব বাংলা ডায়েরি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্য়ায় শপথ নেওয়ার পর জানিয়েছিলেন এবার পথ চলা শুরু করবে বাংলার নিজস্ব বাংলা ডায়েরি। এটি তাঁর মস্তিস্কপ্রসুত আরও একটি প্রকল্প। রাজ্যের দুগ্ধজাত পণ্য যেমন, দুধ, ঘি, পনির, মাখন, দই ও ঘোল বিক্রি হবে বাংলার নিজস্ব ব্র্যান্ডে। যার নাম মমতা বন্দ্যোপাধ্য়ায় রেখেছিলেন বাংলা ডেয়ারি। মাদার ডেয়ারির ধাঁচেই তৈরি হচ্ছে এই আউটলেট। সূত্রের খবর চলতি মাসে অর্থাৎ এই নভেম্বরের ৩০ তারিখ পথ চলা শুরু হবে বাংলা ডেয়ারির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিভিন্ন রাজ্যের মতো দুধ ও দুধজাত পণ্যের নিজস্ব ব্র্যান্ড অবশেষে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গেও।

রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের সূত্রে জানা যাচ্ছে, আপাতত প্য়াকেটজাত দুধ বিক্রি শুরু হচ্ছে না, বদলে মিলবে লুজ মিল্ক। মাদার ডেয়ারির মতোই লুজ দুধ বিক্রি হবে আপাতত। পরে ডিসেম্বর মাসের শেষের দিকে দুধের পাউচও বাজারে আনবে বাংলার ডেয়ারি। তবে নতুন ব্র্যান্ডে দুধ ও দুধজাত পণ্যের দামে বিশেষ হেরফের হবে না বলেই খবর। মখ্যমন্ত্রীর সচিবালয়ের সূত্রে জানা যাচ্ছে, প্রথম থেকেই বাংলা ডেয়ারির ৫১২টি আউটলেট চালু হয়ে যাবে। যা কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে পাওয়া যাবে। একটি বেসরকারি সংস্থাকে বাংলা ডেয়ারির প্রচার ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত অন্যান্য সংস্থার সঙ্গে টেক্কা দিতে বিপণন ও প্রচারের জন্য কাজ করবে ওই সংস্থা।

রাজ্য সরকারের সিদ্ধান্ত, বাংলা ডেয়ারি বাজার ধরার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে ‘মাদার ডেয়ারি, কলকাতা’ গুটিয়ে ফেলা হবে। প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রে জানা যাচ্ছে, প্রথম দিকে দৈনিক ৪৫ হাজার লিটার দুধ নিয়ে ব্যবসা শুরু করবে বাংলা ডেয়ারি। এরপর বাজারের চাহিদা মেনে ধাপে ধাপে দৈনিক ৮০ হাজার লিটারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাংলা ডেয়ারির হাত ধরে বিপুল কর্মসংস্থানও তৈরি হবে। আউটলেটের সংখ্যাও ধীরে ধীরে বাড়বে। দুধের যোগান বাড়াতে মুর্শিদাবাদের ভাগীরথী, বাঁকুড়ার কংসাবতী, মেদিনীপুর ও ইছামতী দুগ্ধ সমবায়গুলির উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল