দিল্লিকে ৭৭ রানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল ধোনির চেন্নাই

জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৪৬ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিয়ে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। প্রথমে ব্যাট করে ২২৩ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পেরেছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়া দিল্লির কোনও ব্যাটাররাই রান পাননি। কার্যত একপেশে ম্যাচ হয়েছে।

শনিবার ফিরোজ শাহ কোটলায় প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড। ওপেনিং জুটিতে দুজনে তুলেছিলেন ১৪১ রান। তার সেই সুবাদে ২২৩ রান তোলে ধোনির দল। জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দিল্লি। প্রথম পওয়ার প্লে-তে ২৬ রানে সাজঘরে ফিরে যান দিল্লির তিন ব্যাটার পৃথ্বী শ (৫), ফিল সল্ট (৩) ও রিলি রোসো (০)। চতুর্থ উইকেটে যশ ধুলকে সঙ্গে নিয়ে বিপদ সামাল দেওয়ার চেষ্টা চালান দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পাল্টা আক্রমণের পথে হাঁটেন তিনি। চতুর্থ উইকেটে ৪৯ রান যোগ হয়। ধুলকে (১৩) ফিরিয়ে দিয়ে দিল্লিকে ফের ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা।

এর পরে সহ অধিনায়ক অক্ষর পটেলের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ওয়ার্নার। আগ্রাসী মেজাজে ব্যাটিং করা দিল্লির সহ অধিনায়ককে ফেরান দীপক চাহর। আউট হওয়ার আগে অক্ষর করেন আট বলে ১৫ রান। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং লাইন আপ। ১৯তম ওভারে ডেভিড ওয়ার্নারকে (৫৮ বলে ৮৬) ফিরিয়ে দিল্লির ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন মাথিশা পাথিরানা। শেষ পর্যন্ত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয় সৌরভের দল। চেন্নাইয়ের পক্ষে দীপক চাহর ২২ রানে তিন উইকেট নিয়েছেন। এদিন বড় ব্যবধানে জয়ের ফলে শুধু প্লে-অফেই পৌঁছল না ধোনির চেন্নাই, দ্বিতীয় স্থানও কার্যত নিশ্চিত করল।  

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক