Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: প্লে-অফের প্রখম ম্যাচে হার্দিকদের হারিয়ে বদলা নিতে চায় ধোনির দল

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর ১৬তম সংস্করণের প্রথম প্লে-অফ  ম্যাচ মঙ্গলবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার গুজরাটের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার প্লে-অফে মুখোমুখি হওয়ার আগে এই দুই দলের অভিযান দিয়েই শুরু হয়েছিল চলতি বছরের ক্রিকেটের এই মেগা ইভেন্ট। সেই ম্যাচে  ধোনির হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছিল হার্দিকরা। কাজেই এই ম্যাচ ধোনির দলের কাছে বদলা নেওয়ারও একটা সুযোগ। দেখা যাক ধোনির দল সেটা পারে কি না।  এরপর আইপিএল -এর ম্যাচে বহু চড়াই-উৎরাই পার হয়ে এই দুই দল প্লে-অফে পৌঁছেছে।

এবার পালা প্লে-অফের লড়াই। যে লড়াই অনেকটা এভারেস্টের হিলারি স্টেপের মতো। যেখানে পিছিয়ে পড়া মানেই বিপদ অনিবার্য। তাই দুই দলই খুব সতর্ক ভাবে এই ম্যাচে প্রতিপক্ষের ওপর ঝাঁপাবে এটাই স্বাভাবিক।

যদি দাঁড়িপাল্লায় দুই দলের  ওজন মাপা যায় তাহলে দেখা দেখা যাবে দুই দলই ধারে ও ভারে একদম সমান। কেউ এগিয়ে বা কাউকেই পিছিয়ে রাখতে চাইছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে,  দুটি দলেই এমন কিছু খেলোয়াড় আছেন যাঁরা যে কোনো সময়  সব হিসেবের পাতা উলট-পালট করে দিতে পারেন।

প্রথমে হার্দিকদে দলের কথাই যদি ধরা হয়, তাহলে দেখা যাবে দলের ব্যাটিং লাইন আপটা অনেকটা নির্ভর করে আছে শুভমন গিলের ওপর। শুভমন এই আইপিএল -এ যেভাবে খেলছেন তাতে তাঁকে নিয়ে বিপক্ষের বোলারদের চিন্তা থাকাটাই স্বাভাবিক। এছাড়া আছেন, দলনেতা হার্দিক, উইকেট কিপার ঋদ্ধিমান,।  ডেভিড মিলার এবং অলরাউন্ডার রশিদ খান।  গ্রুপ ম্যাচগুলির মতো প্লে-অফেও এঁরাই হার্দিকের ট্রামকার্ড।

বোলিং বিভাগে  আছেন মহম্মদ সামি, যশ ধুল, টেওটিয়া ও নুরুল আহমেদরা। যাঁরা প্রত্যেকেই ছন্দে আছেন। কাজেই ম্যাচ জেতার দাবি হার্দিক করতেই পারেন।

তবে পিছিয়ে নেই মাহিও। তাঁর কাছে এই ম্যাচে প্রথম ম্যাচে হারের একটা বদলা নেওয়ার সুযোগ। তবে এইসব এখন মাথায় রাখছেন না মাহি।

চেন্নাই দলের ব্যাটিং লাইন আপ পুরোপুরি তৈর তা দিল্লি ম্যাচেই প্রমাণ দিয়েছে ধোনির দল। দলের ব্যাটিংএ অন্যতম ভরসা ঋতুরাজ গায়কোয়াড, কনওয়ে, নবাগত শিভম দুবে , ধোনি ও রবীন্দ্র জাদেজা। ঋতুরাজ ও কনওয়ে বহু ম্যাচে তাঁদের সেরা পারফরম্যান্স দিয়েছেন। ছন্দে আছেন শিভমও। কাজেই  ব্যাটিং-এ দুই দলই প্রায় সমান সমান।

তবে বোলিং বিভাগে হার্দিকদের থেকে কিছুটা এগিয়ে থাকবে চেন্নাই। কেননা চেন্নাই বোলারদের মধ্যে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রীলংকার বোলার পাথিয়ারানা। যিনি প্রায় প্রতিটি ম্যাচেই নজর কেড়েছেন। এছাড়া আছেন তুষার দেশপাণ্ড, রবীন্দ্র জাদজারা। 

সুতরাং ম্যাচ হাড্ডাহাড্ডি হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। মঙ্গলবার রাতে  হার্দিক নাকি ধোনি কে বাজিমাত করেন তা সময় ই বলবে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত