টেলিপাড়ায় ফের বিপর্যয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘অনুপমা’ খ্যাত অভিনেতার

নীতেশ আমার থেকে অনেক ছোট ছিলেন। তিনি খুব প্রাণবন্ত ব্যক্তি ছিলেন এবং আমার মনে হয় না তাঁর কোনও হৃদরোগ হওয়ার মতো কারণ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিপর্যয়। সপ্তাহের শুরু থেকেই পরপর তিন তারকার মৃত্যুর খবরে জেরবার বিনোদন জগৎ। ২২ মে বাথরুমে পড়ে মারা গিয়েছেন বলিউডের তরুণ অভিনেতা আদিত্য সিং রাজপুত। আজ সকালে হঠাৎ খবর, গতকাল রাতে উত্তর ভারতে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। এখন খবরে এসেছে, গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’- খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে। একসঙ্গে দুটি খবরে একেবারে স্তম্ভিত বলিউডের টেলিপাড়া।

নীতেশ পান্ডে, অনুপমা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, কিন্তু মাঝপথেই থমকে গেল তাঁর সফলতা। ৫১ বছর বয়সেই অকালে মারা গেলেন অভিনেতা। সূত্রের খবর, ২৩ মে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। টিভিতে কাজ ছাড়াও, নীতেশ একাধিক চলচ্চিত্রেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’-এও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি। অভিনেতা গতকাল ইগতপুরীতে শুটিং করছিলেন, শুটিং সেটেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। নাসিক হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

নীতেশের শ্যালক সিদ্ধার্থ নগর ইটিটাইমসকে খবরটি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, সবাই ঠিকই শুনেছে। আমার জামাইবাবু আর নেই, আমার বোন অর্পিতা পান্ডে শোকাহত অবস্থায় রয়েছেন। নীতেশের বাবা ছেলের মৃতদেহ আনতে ইগাতপুরীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিকেল নাগাদ মুম্বই নিয়ে আসা হবে তাঁর মরদেহ। আমাদের পরিবার একেবারে অসাড় হয়ে গিয়েছি, এই ট্র্যাজেডির পর আমি আমার বোন অর্পিতার সঙ্গে কথা বলতে পারছিনা।” সিদ্ধার্থ আরও বলেছিলেন যে, তিনি যখন দুর্ভাগ্যজনক খবরটি জানতে পেরেছিলেন তখন তিনি দিল্লিতে ছিলেন। তাঁর কথায়, “নীতেশ আমার থেকে অনেক ছোট ছিলেন। তিনি খুব প্রাণবন্ত ব্যক্তি ছিলেন এবং আমার মনে হয় না তাঁর কোনও হৃদরোগ হওয়ার মতো কারণ ছিল না।” নীতেশ এর আগে অশ্বিনী কালসেকারকে বিয়ে করেছিলেন। অনুপমাতে ধীরাজ কুমারের ভূমিকায় অভিনয় করেন নীতেশ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা