IPL-2023: লখনউ ম্যাচের নায়ক আকাশ পড়াশোনাতেও সফল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এর ১৬তম সংস্করণের দ্বিতীয় প্লে-অফ ম্যাচে মুম্বইকে একাই জিতিয়ে দিলেন একজন পেস বোলার। এই মুহূর্তে যাঁকে নিয়ে সরগোল গোটা দুনিয়াজুড়ে। তিনি হলেন আকাশ মাধওয়াল। মাত্র ৪ ওভার বল করে ৫ রান দিয়ে ৫টি উইকেট দখল করেছেন তিনি।

যশপ্রীত বুমরাহ চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোয় মুম্বই দলের বোলিং –আপে তাঁর অভাব মেটানোর দায়িত্ব পীযূশ চাওলাদের সঙ্গে ভাগ করেছিলেন উত্তরাখণ্ড থেকে উঠে আসা এই তরুণ পেসারটি।

তবে চলতি আইপিএল-এর আসরে এটাই কিন্তু মুম্বই-এর হয়ে আকাশের এইরকম পারফরম্যান্স প্রথম নয়। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে আকাশ তিনটি উইকেট পকেটে পোড়েন মাত্র ৩৭ রান দিয়ে।

শুধু খেলোধুলোতেই নয়, আকাশ মাধওয়াল পড়াশোনাতেও যথেষ্ট সফল একজন ছাত্র। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। তবুও ক্রিকেটের ভালোবাসার টানেই আকাশ হাতে তুলে নিয়েছেন ব্যাট-বল।

উত্তরাখণ্ডের ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেই চলতি আইপিএল-এ উত্থান হয়েছে এই পেস বোলারটির। কোচ হিসেবে আকাশ কাছে পেয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ওয়াশিম জাফর ও মনিশ ঝাঁ-কে।

প্রথমে ব্যাটসম্যান হওয়ারই লক্ষ্য ছিল আকাশের। কিন্তু পরবর্তীকালে মণীশ ঝাঁ-র তত্ত্বাবধানে এসেই আকাশ তাঁর মত পরিবর্তন করে হয়ে ওঠেন মেডিয়াম পেসার। তারপর থেকেই আকাশকে নিজের মতো করে তৈরি করতে থাকেন মণীশ ঝাঁ। সেখান থেকেই ঘরোয়া ট্রফিতে নজর কাড়েন এই তরুণ পেসারটি।

উল্লেখ্য, আকাশের পরিবারের সদস্যরা চেয়েছিলেন আকাশ পড়াশোনা করেই অন্যদের মতো সফল হউক। যেহেতু তাঁর পরিবারের আর্থিক অবস্থা সেইরকম ছিল না, কাজেই ক্রিকেট খেলা তাঁদের কাছে এককথায় স্বপ্নই মনে হতো। আকাশ সেই পথে না হেঁটে আজকে ক্রিকেটার হিসেবে সফল হয়ে সকলকে চমকে দিয়েছেন।

আগামী শুক্রবার মুম্বই ফের মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। লখনউ ম্যাচ এখন অতীত আকাশের কাছে। তাঁর মতে, আমি এখন গুজরাট ম্যাচ নিয়েই ভাবছি। সেই ম্যাচেও আমাকে ভালো পারফরম্যান্স করে দলকে জয় এনে দিতে হবে।

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

আজকের রাশিফল: প্রচুর ব্যয় হচ্ছে? সঞ্চয়ে মনোযোগ দিন, নয়তো বিপদ বাড়বে…

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫