দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়ম না মানায় শুভেন্দুর সভায় ‘না’ পুলিশের, হাইকোর্টে বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি: নিয়ম মেনে আবেদন না করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদায় সভা করার জন্য অনুমতি দেয়নি পুলিশ। আর পুলিশের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিধায়ক। বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে।

আগামী ২৭ মে মালদায় সভা করার জন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু অনুমতির জন্য আবেদনে নিয়ম মানা হয়নি বলে দাবি পুলিশের। পুলিশের বক্তব্য, কেন ১৫ দিন আগে অনুমতি চাওয়া হয়নি? এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি। শুভেন্দু অধিকারীর পাল্টা দাবি, অনলাইনে আবেদন করার জন্য সেই সুযোগ দেওয়া হয়নি।

উল্লেখ্য এর আগে হাওড়ার শ্যামপুরে শুভেন্দুর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। হাইকোর্টে গিয়ে অনুমতি পান সভার আয়োজকরা। এবার মালদার সভা নিয়ে তৈরি হল জটিলতা। পূর্ব মেদিনীপুরে পটাশপুরেও শুভেন্দুর সভায় অনুমতি দেয়নি পুলিশ। পটাশপুরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সভা করার কথা ছিল শুভেন্দুর। পুলিশের তরফে আবেদন বাতিল করে বলা হয়, আবেদনে ত্রুটি ছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ