আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

কাকার খুনের পিছনে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ওয়াইএস বিবেকানন্দ রেড্ডিকে (YS Vivekananda Reddy) খুনের ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পেশ করা হলফনামা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার আদালতে হলফনামা জমা দেয় সিবিআই, সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ওয়াইএস বিবেকানন্দ রেড্ডির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার অনেক আগেই মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডিকে জানানো হয়েছিল।

কাডাপা সাংসদ ওয়াইএস অবিনাশ রেড্ডি (MP YS Avinash Reddy) আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের জবাবে তেলেঙ্গানা হাইকোর্টে একটি হলফনামা জমা দেয় তদন্তকারী সংস্থা। সেখানে এই তথ্য প্রকাশ করেছে সিবিআই। প্রসঙ্গত প্রায় চার বছর আগে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ওয়াইএস অবিনাশ রেড্ডির ভূমিকার তদন্ত করছে সিবিআই। সম্পর্কে যিনি ওয়াইএস বিবেকানন্দ রেড্ডির ভাইপো এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির তুতো ভাই।

উল্লেখ্য ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ১৫ মার্চ রাতে পুলিভেন্ডুলায় (Pulivendula) নিজের বাসভবনে বিবেকানন্দ রেড্ডির দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। অভিযোগের তীর ছিল ওয়াইএস ভাস্কর রেড্ডির দিকে। সেই ঘটনার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আগেই গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রীর কাকা ওয়াইএস ভাস্কর রেড্ডিকে (YS Bhaskar Reddy)। প্রসঙ্গত বিবেকানন্দ রেড্ডি ছিলেন অন্ধ্রপ্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির ভাই এবং বর্তমান অন্ধ্রপ্রদেশর মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির কাকা।

Published by:

Share Link:

More Releted News:

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ