ডালখোলা পুরসভায় অচলাবস্থা তৈরির সম্ভাবনা, নেপথ্যে কংগ্রেস

ডালখোলা পুরসভায় ক্ষমতা হারাতে পারে তৃণমূল। কংগ্রেস চাইছে ৪ নির্দল কাউন্সিলর ও ৫জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর মহকুমার(Islampur Sub Division) ডালখোলা পুরসভায়(Dalkhola Municipality) তৈরি হতে পারে অচলাবস্থা। অন্তত এমন সম্ভাবনাই দেখা দিচ্ছে সেখানে। কেননা কংগ্রেসের(INC) মদতে সেখানে ক্ষমতাসীন তৃণমূল(TMC) পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় করছেন ৪ নির্দল কাউন্সিলর এবং দলেরই ৫জন কাউন্সিলর। সূত্রে তেমনটাই জানা গিয়েছে। ২০২২ সালের রাজ্যের যে শতাধিক পুরসভায় নির্বাচন হয়েছিল তার মধ্যে ছিল ডালখোলা পুরসভাও। সেই নির্বাচনে শহরের ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই জয়ী হয় তৃণমূলের প্রার্থীরা। বাকি ৪টি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে জেতেন বিক্ষুব্ধ তৃণমূলের নেতানেত্রীরা। পুরসভার চেয়ারম্যান হন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বদেশ চন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান হন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি ফিরোজ আহমেদ। এখন তাঁদের বিরুদ্ধেই অনাস্থা আনার তোড়জোড় চলছে।

আরও পড়ুন খাদিকুলে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, দিলেন কড়া বার্তাও

অচলাবস্থা তৈরির হওয়ার সম্ভাবনা কেন? অনেকেই ভেবেছিলেন যে ৪জন বিক্ষুব্ধ তৃণমূলী ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হবে। এই ৪জন সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁর জনসংযোগ কর্মসূচীর সময়ে। কিন্তু অভিষেক আলাদা করে তাঁদের সময় দেননি এবং তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হবে না, সেটাও জানিয়ে দেন। এরপরেই নড়েচড়ে বসে জেলার কংগ্রেস নেতৃত্ব। তাঁরা ৪ নির্দল কাউন্সিলরের সঙ্গে কথা বলে তাঁদের কংগ্রেসে যোগদানের প্রস্তাব দেন। সূত্রে জানা গিয়েছে সেই প্রস্তাবে তাঁরা রাজিও আছে। কার্যত সেই রকম ঘটনা যে ঘটতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্তও। তিনি দাবি করেছেন, ডালখোলায় বিক্ষুব্ধদের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। শীঘ্রই তাঁরা কংগ্রেস যোগদান করবেন। কার্যত গল্প সেখানেই থেমে নেই। কংগ্রেস এখন চাইছে ডালখোলায় তৃণমূলের বোর্ড উল্টে দিতে। সেই জন্য তৃণমূলেরই ৫জন কাউন্সিলরের সঙ্গে তাঁরা যোগাযোগ রেখে চলেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন এগরায় বিস্ফোরণের নিহতদের পরিবারের সদস্যকে হোমগার্ডের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মূল লক্ষ্য, নির্দলদের কংগ্রেসে যোগদান করিয়ে তাঁদের দলীয় কাউন্সিলর হিসাবে তুলে ধরার পাশাপাশি তৃণমূলের বিক্ষুব্ধ ৫ কাউন্সিলরদের নিজেদের দিকে টেনে আনা। তারপর ৯জন কাউন্সিলরের তরফে অনাস্থা প্রস্তাব উত্থাপন। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল বলেই জানা গিয়েছে। তাই বোর্ড যাতে উল্টে না যায় তার জন্য বিক্ষুব্ধ ৫ দলীয় কাউন্সিলরের সঙ্গে আলোচনাও শুরু করেছে বলে সূত্রে জানা গিয়েছে। তবে সমস্যার কতখানি সমাধান হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।  

বাড়ছে পিঠের ব্যথা! অজান্তেই শিরদাঁড়ার ক্ষতি করছে এই ৬ অভ্যাস

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?