‘No Vote To BJP’, প্রচারে নামছেন বিক্ষুব্ধ বিজেপিরই নেতারা

‘No Vote To BJP’ শ্লোগান আবার তুলতে চলেছেন বাংলার বিক্ষুব্ধ বিজেপি নেতারা। পঞ্চায়েত নির্বাচনে ও ২৪'র ভোটের প্রচারে তাঁরা এই শ্লোগান তুলবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটের মুখে বাংলায়(Bengal) বামেরা(Left) শ্লোগান(Slogan) তুলেছিল, ‘No Vote To BJP’। সেই শ্লোগান ধরে লাগাতার প্রচার করা হয়েছিল নির্বাচনী সভা থেকে সোশ্যাল মিডিয়াতেও। অস্বীকার করার উপায় নেই যে সেই শ্লোগান বামেরা অপেক্ষা তৃণমূলের(TMC) নেতারা বেশি ব্যবহার করেছিল। সেই ভোটের ফলাফল কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওই প্রচার ঠিক কতটা শক্তিশালী হয়ে উঠেছিল। কিছুদিন আগেই ভোট হয়ে গিয়েছে কর্ণাটকের মাটিতেও। সেখানেও বহুল ভাবে ‘No Vote To BJP’ শ্লোগান ব্যবহার করেছে কংগ্রেস(INC)। আবার সেই নির্বাচনের আগেই বাংলার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কর্ণাটকের মানুষের উদ্দেশ্যেও ওই শ্লোগান দিয়ে আর্জি রেখেছিলেন সেখানকার মানুষ যেন বিজেপিকে ভোট না দেন। কর্ণাটকের ভোট রেজাল্ট বলে দিচ্ছে সেখানেও সুনামি তুলেছিল ওই শ্লোগান। এবার সেই শ্লোগান শোনা যেতে পারে আবারও বাংলার মাটিতে পঞ্চায়েত ও ২৪’র ভোটের প্রাক্কালে। তবে সেই শ্লোগান বাম, কংগ্রেস বা তৃণমূলের নেতারা দেবেন না। দেবেন বিজেপিরই নেতারা।  

আরও পড়ুন খাদিকুলে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, দিলেন কড়া বার্তাও

বঙ্গ বিজেপিতে গোষ্ঠীকোন্দল যত না তুঙ্গে উঠেছে তার চেয়েও বেশি তুঙ্গে উঠেছে বিক্ষুব্ধ নেতাদের বসে যাওয়ার ঘটনা। মূলত তাঁরা প্রায় সকলেই দলের আদি নেতা। এরাই এবার বাংলার বুকে ‘No Vote To BJP’ শ্লোগান তুলতে চলেছেন বলে সূত্রে জানা গিয়েছে। কিন্তু দলের বিরুদ্ধেই কেন এই শ্লোগান দিতে চাইছেন তাঁরা? বিক্ষুব্ধ নেতাদের দাবি, দলকে বাড়াতে গিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তৃণমূল থেকে লোক আমদানি করেছেন তাতে দলের মূল ভিত্তিটাই বাংলায় নড়ে গিয়েছে। তৃণমূল থেকে আসা নেতারা দলটিকে কার্যত হাইজ্যাক করে নিয়ে নিজেদের মতো করে দল চালাচ্ছেন। তৃণমূল থেকে আসা এক হেভিওয়েট নেতার অনুগামীরাই দলের বিভিন্ন পদে বসে আছেন। দলের আদি নেতাদের এখন আর দলে কোনও দাম নেই। তাঁদের না কোনও পদ দেওয়া হয়েছে না তাঁদের কোনও ক্ষমতা দেওয়া হয়েছে। দলের কোনও মিটিং মিছিলেও তাঁদের ডাকা হয়না। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন সেই খবরটুকুও আর কেউ খোঁজ নেন না।

আরও পড়ুন এগরায় বিস্ফোরণের নিহতদের পরিবারের সদস্যকে হোমগার্ডের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাঁদের আরও দাবি, দল যারা চালাচ্ছেন তাঁরা সারাক্ষণ পিসি-ভাইপোর নিন্দা করতে ব্যস্ত। কিন্তু কেন্দ্র সরকার আমজনতার জন্য কোনও ভাল কাজ করলেও তা নিয়ে তাঁরা একটা শব্দও খরচ করেন না। বাংলার জন্য কেন্দ্র কোনও কিছু পাঠালে সেটাও তাঁরা পুরো চেপে যান। নরেন্দ্র মোদির সরকার বাংলাকে অনেক কিছুই দিচ্ছে কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র কোনও প্রচার করা হচ্ছে না। উল্টে তৃণমূল থেকে আসা নেতারাই কেন্দ্রকে চিঠি দিচ্ছে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার জন্য। সর্বোপরি বিজেপির যে আদর্শ, নীতি তা থেকে সম্পূর্ণ ভাবে সরে এসে সারাক্ষণ শুধু তৃণমূল আর রাজ্য সরকারের বিরোধিতা করে চলা হচ্ছে। এতে দল না সাংগঠনিক ভাবে লাভবান হচ্ছে না দলের প্রভাব বাড়ছে। বাংলার বুকে গোটা দলটাই এখন একজন নেতার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জায়গা হয়ে উঠেছে বলে তাঁদের দাবি। সেই কারণেই তাঁরা ‘No Vote To BJP’ শ্লোগান তুলতে চাইছেন। তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা দলে আসা ওই তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক বয়কট করার পথে হাঁটা দিয়েছেন। আগামী দিনে সমস্যার সমাধান না হলে তাঁরা এই শ্লোগান তুলে বিজেপির বিরুদ্ধেই রাজনৈতিক লড়াই চালাতে বাধ্য হবেন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন