শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের গলাকাটা দেহ উদ্ধার হল

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজল: মালদাতে শ্বশুরবাড়িতে জামাইয়ের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো।শুক্রবার গভীর রাতে মালদা জেলার গাজল থানার(Gajol P.S.) নন্দলালপুর এলাকার ঘটনা। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত জামাইয়ের নাম মহোসেন আলম । বয়স (২৭)বছর। পরিবারে রয়েছে স্ত্রী বিউটি শাবনাম ও দুই ছেলে।

মৃত জামাইয়ের বাড়ি মালদা জেলার গাজোল থানার দেওতলা গ্রাম পঞ্চায়েতের মোহডাঙ্গা (Mohodanga)এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, বিগত তিন মাস আগে কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন মহোসেন আলম । গতকাল রাতে ভিন রাজ্য থেকে নিজের বাড়িতে না গিয়ে সরাসরি শ্বশুরবাড়িতে দেখা করতে যায় মহোসেন। সঙ্গে ছিলেন আরো তার তিন বন্ধু বলে জানা যায়। শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে বন্ধুদেরকে রেখে নিজেই যায় শ্বশুরবাড়িতে তার স্ত্রী ও ছেলে মেয়ের সাথে দেখা করতে। এরপর প্রায় এক ঘন্টা পর পরিবারের সদস্যরা জানতে পারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শ্বশুর বাড়ির সামনেই ওই যুবক।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) ভর্তি করা হয় ওই যুবককে। চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয় ওই যুবকের। এই বিষয়ে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘটনা তদন্ত নেমে আজ সকালে মৃত যুবকের শ্বশুর নিজাম শেখকে গ্রেফতার করে পুলিশ। মৃত যুবকের স্ত্রী বিউটি সাবনাম (Beauty Sabnam)ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে পলাতক। খুন না নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে, ওই যুবক তা তদন্ত শুরু করে দেখছে গাজল থানার পুলিশ।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের