দাদুর জন্মশতবার্ষিকীতে গিয়ে বিপাকে, ভক্তদের অত্যাচারে অতিষ্ঠ জুনিয়র এনটিআর

তবে অভিনেতা শান্ত মাথায় ভেতরে প্রবেশ করেন। বিপুল জনসমুদ্রে তাঁর সেখানে ঢোকার জায়গা পর্যন্ত ছিল না। তবে এত উন্মাদনা থাকা সত্ত্বেও অভিনেতা শান্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার কিংবদন্তি তেলেগু অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দামুরি তারাকা রামারাও-এর ১০০ তম জন্মবার্ষিকী চিহ্নিত করে৷ সকাল থেকেই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত দেশের একাধিক মহল। সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ কে শ্রদ্ধা জানিয়েছেন। এদিন অভিনেতার জন্মবার্ষিকী পালন করতে এনটি ঘাটে জড়ো হয়েছিলেন শত শত ভক্ত। এসেছিলেন এনটিআর-এর নাতি, সুপারস্টার জুনিয়র এনটিআর। তিনিও দাদুকে শ্রদ্ধা জানাতে এনটি ঘাটে উপস্থিত হয়েছিলেন। আর ‘RRR’ অভিনেতাকে ঘাটে দেখামাত্রই হায়দ্রাবাদের এনটিআর ঘাটে ভক্তদের ভিড় আরও চওড়া হয়।

রবিবার সকালে, জুনিয়র এনটিআরকে প্রয়াত এনটিআরের শতবর্ষে প্রার্থনা করতে দেখা যায়। কিন্তু ভক্তদের ভিড়ে বেসামাল হয়ে গিয়েছিলেন সুপারস্টার নিজেই। তাঁকে দেখে ভক্তরা খুশি হলেও অনুষ্ঠানস্থলে ভক্তদের ভিড়ে বিরক্ত হন অভিনেতা। এই মুহূর্তে অভিনেতার বেসামাল অবস্থার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাদা পোশাক পরা, জুনিয়র এনটিআরকে দেখে ভক্তরা স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে দেখা করতে উদ্যত হন। ভিড় উপেক্ষা করে নিরাপত্তা রক্ষীরা অভিনেতাকে ভেতরে যাওয়ার পথ করে দিলেও রীতিমতো লড়াই করতে হয় তাঁদের। তবে অভিনেতা শান্ত মাথায় ভেতরে প্রবেশ করেন। বিপুল জনসমুদ্রে তাঁর সেখানে ঢোকার জায়গা পর্যন্ত ছিল না। তবে এত উন্মাদনা থাকা সত্ত্বেও অভিনেতা শান্ত ছিলেন।

ভিজ্যুয়ালগুলি অনলাইনে প্রকাশিত হওয়ার পরপরই, জুনিয়র এনটিআর ভক্তরা উপস্থিত দর্শকদের নিন্দা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “মানুষের মোটেও কমন সেন্স নেই, লোকটা এসে কি লাভ হল, কেন সে এত কষ্ট করছে”।পেশাদার ফ্রন্টে, জুনিয়র এনটিআর-কে পরবর্তীতে দেখা যাবে, তাঁর ৩০ তম ছবি ‘দেভারা’ তে, যার অর্থ ঈশ্বর। ছবিতে জাহ্নবী কাপুর এবং সাইফ আলি খানও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটি ৫ এপ্রিল, ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!