Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেম করে মেয়েকে নিয়ে পালানোর শাস্তি, যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরালেন গ্রামবাসীরা

শুধু জুতোর মালা পরে ঘোরানো নয়, অভিযোগ যুবকের মুখে কালি লেপে দেওয়া-সহ বেধড়ক মারধরও করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েকে নিয়ে পালানোর অভিযোগে এক যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরালেন গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের বাদাউন জেলার কুনওয়ারগাঁও (Kunwargaon) এলাকায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, যুবকটি মেয়েটির সঙ্গে চণ্ডীগড়ে পালিয়ে গিয়েছিল। মেয়েটিকে ফেরাতে স্থানীয়রা ওই যুবককে গ্রামে ফিরে আসার জন্য বলে। শুধু তাই নয় মেয়েটির সঙ্গে তাঁকে বিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রামবাসীদের তরফে। এরপর সঙ্গী মেয়েটিকে নিয়ে গ্রামে ফিরে আসেন যুবক। আর গ্রামে ফিরে আসার পরেই গ্রামবাসীরা যুবককে আটক করে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরান। শুধু জুতোর মালা পরে ঘোরানো নয়, অভিযোগ যুবকের মুখে কালি লেপে দেওয়া-সহ বেধড়ক মারধরও করা হয়।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অলোক মিশ্র বলেন, ‘এই বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তবে পুলিশের তরফে যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি