ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

Share:

নিজস্ব প্রতিনিধি: ননদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়া। বাগদা বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত পদ্ম ফুল ফোটালেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী হলেন তিনি। নির্বাচন ঘোষণার পর থেকে বনগাঁ চারটি কেন্দ্রের মধ্যে বাগদা বৌদি-ননদের লড়াইয়ে হট কেন্দ্র হয়ে উঠেছিল। এবারের নির্বাচনে বাগদায় মূলত ননদ ও বৌদির লড়াই। তৃণমূলের মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সোমা ঠাকুর। সোমা ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী  ছাড়াও মতুয়া মহাসঙ্ঘের মাতৃ সেনার প্রধান। মতুয়া ঠাকুরবাড়ির ননদ-বউদির লড়াইয়ের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় মতুয়া-গড় বাগদায় পদ্ম ফুটতে শুরু করে। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সেবার বাগদা থেকে প্রায় 20 হাজার ভোটে এগিয়েছিলেন৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস প্রায় ১০ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। বিশ্বজিৎ 2024 লোকসভা নির্বাচনের আগে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেন৷ ওই নির্বাচনে বিজেপি অবশ্য ২০ হাজার ৬১৪ ভোটে বাগদায় থেকে এগিয়েছিল৷

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপি এবার প্রার্থী করেছিল শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছিল দল। সোমবার (৪ মে) গণনার শুরুতে মধুপর্ণা বউদিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। ভোটের ব্যবধান কয়েক রাউন্ড গণনার পর কয়েক হাজার বাড়িয়েও দিয়েছিলেন মধুপর্ণা। কিন্তু দুপুর থেকে খেলা ঘুরতে থাকে। ১০-১২ রাউন্ড গণনার পর থেকেই লড়াইয়ে ফেরেন সোমা। ব্যবধান আর কমেনি, বরং বেড়েই চলে। একসময় ব্যবধান ২৮ হাজার ছাড়িয়ে গিয়েছিল। শেষপর্যন্ত ননদকে হারিয়ে শেষ হাসি হাসলেন বউদি। ২৩ রাউন্ড গণনার শেষে সোমা ঠাকুর ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী হন তিনি।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ