ইগো ঝেড়ে ফেলার বার্তা দিলেন অভিষেক, নেতাদের নাম ধরে ধরে দিলেন বার্তা

এদিন তিনি বলেন, দলে গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) রবিবার সাংগঠনিক বৈঠক করেছিলেন পশ্চিম মেদিনীপুরে। এদিন নেতাদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, ইগো বরদাস্ত নয়।

এদিন তিনি বলেন, দলে গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। বলেন, ইগোর লড়াই চলছে। তাঁর কড়া ধমক, দলের প্রচারের থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। তাঁর বার্তা, সমস্ত ইগো ঝেড়ে ফেলে সকলে এটা মেনে নিন যে সবাই একই দলের কর্মী। নির্দেশ, মানস ভূঁইয়া- অজিত মাইতি- সুজয় হাজরা- দীনেন রায়কে বাড়তি দায়িত্ব নিতে হবে। চন্দ্রকোনা রোডে সমন্বয়ের অভাব আছে বলে তিনি বলেন নারায়ণগড় সংগঠনে বিশেষ জোর দিতে হবে। এই অঞ্চলে সূর্য অট্টকে বাড়তি নজর দিতে বলেন তিনি। বলেন, খড়গপুর-শালবনি-দাঁতন এবং মোহনপুরে বাড়তি নজর দিতে হবে।

অন্যদিকে, অভিষেক বাঁকুড়ায় গিয়ে বলেছিলেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর কথা। তাঁর সফর শেষে বাঁকুড়ায় রদবদল হলো ৪ অঞ্চল সভাপতির। সূত্রের খবর, অভিষেক নির্দেশেই তা হয়েছে।  

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা