ভাটপাড়াতে মাটির তলা থেকে বের হচ্ছে গ্যাস ,দেশলাই জ্বাললেই জ্বলছে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অবন্তিপুর শালবাগান(Salbagan) এলাকায় বাবলু মুখার্জি নামে এক ব্যক্তির নির্মীয়মান বাড়ির ভিতর মেঝে থেকে গ্যাস বের হচ্ছে। সেখানে দেশলাই জ্বালিয়ে দিলে আগুন জ্বলছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

জানা গিয়েছে ,ঐ ব্যাক্তি যে জমিতে বাড়িটি তৈরি করছেন সেই জমিতে একসময় একটি টিউবওয়েল ছিল। সেই টিউবওয়েল বন্ধ করে এই বাড়িটি তৈরী হচ্ছে। আর সেই বন্ধ করা টিউবওয়েল এর গর্ত থেকেই এই গ্যাস বের হচ্ছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়(Councillor Tapas Roy)। তিনি বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছেন বলে জানান।

ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া দমকল বাহিনী(Bhatpara Fire Brigade)। দমকল কর্মীরা জানান, হয়তো মাটির নিচে কোন কারণে মিথেন গ্যাস রয়েছে ,তার থেকেই এই আগুন জ্বলছে ।তবে এ বিষয়ে ফরেনসিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে ।তারা ঘটনাস্থলে পর্যবেক্ষণ করে চূড়ান্তভাবে কি কারণে এই আগুন জ্বলছে তা জানাবে। স্থানীয় কাউন্সিলর তাপসবাবু জানিয়েছেন ,প্রশাসনের বিভিন্ন দপ্তরে এই বিষয়টি জানানো হয়েছে। যে বাড়িটিতে এই ঘটনা ঘটছে সেখানে এখনো নির্মাণের কাজ চলছে। কেন ঘটছে এবং এর ব্যাখ্যা কি সেটা সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা আসার পরেই জানা যাবে। তবে এই আগুন জ্বলার খবর পেয়ে ওই এলাকায় প্রচুর মানুষ এখন ভিড় জমিয়েছে ওই বাড়িটিতে। তিল ধারনের জায়গা নেই সেখানে। এখন দেখার বিষয়, এই ঘটনার নেপথ্যে কি কারণ হতে পারে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল