বান্ধবীদের সঙ্গে রাজের ভিডিও ফাঁস, অভিযোগ উঠছে পরীমণির দিকে, কী বলছেন নায়িকা?

কোথায় কি করছে আমি কিছুই জানিনা। পরে দেখি বন্ধুদের সঙ্গে ওর পার্টি করার ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। গতকালও আমি ওকে ফোন করেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকেই হৈচৈ ঢালিউডে, গতকাল মধ্যরাতে শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয়, রাজের বান্ধবী অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপস। যা কিছুক্ষণ পরে মুছে ফেলা হলেও, মুহুর্তে সেইসব ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নিজের আপত্তিকর ভিডিও ফাঁস হতেই গর্জে ওঠেন অভিনেত্রী সুনেরাহ। তাঁর দাবি, ভিডিওগুলো পরীমণি নিজেই রাজের ফেসবুক থেকে পোস্ট করেছে। কিন্তু পরীমণি বলছেন ভিন্ন কথা। এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই বাংলাদেশের সংবাদ যোগাযোগ করে পরীমণির সঙ্গে।

রাজের ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর ভিডিও পোস্ট প্রসঙ্গে সেনেহরার অভিযোগ উড়িয়ে দিয়ে পরীমণি বলেন, “সুনেরাহ কে? ওই মেয়েকে তো আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। হুট করে কেন সে আমাকে নিয়ে এমন মন্তব্য করবে? আমার মনে হয় সে আলোচনায় আসতেই আমার নাম ব্যবহার করছে। যদি রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হয় তাহলে আমি ওই মেয়েকেই দায়ি করব। ওর নামে আমি মামলা করব। এমনকী রাজ দশদিন আগে থেকেই আমার সঙ্গে নেই। সে রিফ্রেশেমেন্টের জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। প্রায় ১৪ দিন হল। কোথায় কি করছে আমি কিছুই জানিনা। পরে দেখি বন্ধুদের সঙ্গে ওর পার্টি করার ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। গতকালও আমি ওকে ফোন করেছিলাম। কিন্তু সে আমার ফোন কেটে বন্ধ করে দেয়। এখন কোথায়, কার সঙ্গে কি করছে সে দায় কেন আমার ওপর আসবে।”

রাজই ভিডিওটি পোস্ট করেছে কিনা সেই বিষয়ে পরীমণি বলে, “বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় হতে পারে। আবার আমার নাম জড়িয়ে যে সুনেরা আলোচনায় এলেন হতে পারে সেও আলোচনায় আসার জন্য এই ভিডিও পোস্ট হয়েছে। রাজ বাড়ি থেকে চলে যাওয়ার প্রসঙ্গে পরী বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে কত কিছুই তো হয়। তবে বাড়ি থেকে বের হওয়ার মতো তো কিছু হয়নি। বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটি বারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। হতে পারে বন্ধুদের নিয়ে ব্যস্ত। আমি সংসার করার তো কম চেষ্টা করছি না। একটার পর একটা ইস্যু চলেই আসছে। কিন্তু আমি রাজকে অনেক ভালোবাসি। এখুনি কাজে ফিরতে চাইনা। রাজ্য একটি বড় হোক তারপর ভাবব।’

বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

আজ রাজ্যে নীতিন গড়কড়ি, কোলাঘাটে বিশেষ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক