৭৭ বছর বয়সে চুপিসারে বিয়ে লক্ষ্মণ শেঠের, প্রকাশ্যে বিয়ের ছবি

পাত্রী কলকাতার এক পাঁচ তারা হোটেলে উচ্চ পদে কর্মরত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুড়ো বয়সে এসে দ্বিতীয়বার বিয়ে করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বা ডিগ্গি রাজা। তাঁর পদাঙ্ক অনুসরণ করে ৭৭ বছর পার করে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন রাজ্য কংগ্রেসের সহ সভাপতি তথা এক সময়ের হলদিয়ার বেতাজ বাদশা লক্ষ্মণ শেঠে। পাত্রী কলকাতার একটি পাঁচতারা হোটেলে উচ্চ পদে কর্মরত। মঙ্গলবার নিজের দ্বিতীয়বার বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন হলদিয়ার এক সময়ের মুকুটহীন সম্রাট। তবে ৭৭ বছর পার করার পরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার জন্য মোটেও লজ্জিত নন রাজ্য কংগ্রেসের সহ সভাপতি। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘একাকিত্ব কাটাতেই নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছি। কোনও অন্যায় করিনি।’

সাত বছর আগেই প্রথম স্ত্রী তথা মহিষাদলের প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠকে হারিয়েছিলেন লক্ষ্মণ শেঠ। প্রথম সংসারে দুই ছেলে রয়েছে। স্ত্রীর মৃত্যুর পরেই একাকিত্বে ভুগতে শুরু করেছিলেন। ক্রমশই গ্রাস করে নিয়েছিল নিঃসঙ্গতা। সংসার, সন্তানদের পাশাপাশি ব্যবসা, রাজনীতি সামলাতে গিয়ে খেই পাচ্ছিলেন না। কয়েক মাস আগেই এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় নামী পাঁচ তারা হোটেলে উচ্চ পদে কর্মরত এক আধিকারিকের সঙ্গে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন দুজনে। কয়েকদিনের আলাপেই ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, লক্ষ্মণের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রীর বয়সের ব্যবধান অনেকটাই। কিন্তু জীবনের নতুন ইনিংস শুরু করার ক্ষেত্রে সেই বয়স বাঁধা হয়ে দাঁড়ায়নি।

দ্বিতীয়বার বিয়ে করলেও স্ত্রীর পরিচয় ও ছবি এখনও প্রকাশ্যে আসেননি রাজ্য কংগ্রেসের সহ সভাপতি। এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিয়ে করার সুখবর জানিয়ে দাপুটে নেতা বলেন, ‘প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই প্রবল একাকিত্বে ভুগছিলাম। সেই কারণেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ দ্বিতীয় বিয়ের গল্প নিয়ে আপাতত গোপনীয়তা বজায় রাখতে চান হলদিয়ার এক সময়ের মুকুটহীন সম্রাট।

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই জালিয়াতিকাণ্ডে মমতার কালীঘাটের বাড়িতে সিআইডি

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল