ফেসবুক অ্যাকাউন্ট থেকে বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস, মুখ খুললেন শরিফুল রাজ

আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই উত্তপ্ত ঢালিউড ইন্ডাস্ট্রি। সৌজন্যে অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল তাঁর বান্ধবী অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও। যা নিয়ে তোলপাড় গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি। যাঁদের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে, তাঁদের মধ্যে একজন অভিনেত্রী সুনেরাহ। যিনি এই ঘটনার জন্যে ঢালি ডিভা পরীমণিকে দায়ী করছেন। তবে রাজ-পরীমণির ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি নানা সময়ে ভাইরাল হয়ে চলেছে। আর ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কথা অভিনেত্রী নিজেই তুলে ধরেন। বছর শুরুতেই মিমের সঙ্গে রাজের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়াতে লম্বা পোস্ট করেন পরীমণি। যেখানে তিনি বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেও বর্তমানে তাঁরা ভালমতোই সংসার করছিলেন। কিন্তু আচমকাই মঙ্গলবার পরীমণির স্বামী রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ছড়িয়ে পড়তেই আবারও শিরোনাম হয়েছেন পরীমণি। যদিও সুনেরাহর অভিযোগ উড়িয়ে দিয়ে ঢালি সুন্দরী বলেন, রাজ তাঁর সঙ্গে গত ১৪ দিন ধরে থাকেনা। সে রিফ্রেশমেন্ট খুঁজতে বেরিয়ে পড়েছেন বাইরে। সেখান থেকেই হয়তো বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি পোষ্ট করেছেন। এর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। সুনেরাহ হয়তো তাঁর নাম ব্যবহার করে আলোচনায় আসার চেষ্টা করছেন।

এবার ভাইরাল ভিডিও সম্পর্কে মুখ খুললেন রাজ নিজেই। রাজ নিজে কোনও পোস্ট করেননি বলে সাফ জানিয়ে দিলেন। তাঁর কথায়, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, ভিডিওগুলো আমিও ছাড়িনি, কে ছেড়েছে সেটাও জানি না।’ এ ঘটনায় তিনি নিজেও বিব্রত এবং আসল ঘটনা খুঁজে বের করার চেষ্টা করছেন।

রাজ বাংলাদেশের একটি সাংবাদিক মাধ্যমকে জানিয়েছেন, ‘আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। সকাল থেকে আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। অথচ ভিডিওগুলো বছর পাঁচেক আগের। ঢাকার রাস্তায়। আমরা মজা করছিলাম, মজাচ্ছলে ভিডিওগুলো করা। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে, ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন।’ রাজ এ বিষয়ে আরও বললেন, ‘আমি কাউকেই সন্দেহ করতে চাই না। বিষয়টি সঠিকভাবে সামনে আসুক আমি এটাই চাইছি।’

বাঁশদ্রোণী থানার ব্যারাকে চালকের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক