গাঁজা পাচারে ধৃতরা নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ, ছবি প্রকাশ করে দাবি উদয়নের

ট্যুইটার এবং ফেসবুক থেকে এই ছবি আপলোড করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাম্বুলেন্সে কফিনে করে পাচার হচ্ছিল গাঁজা। গত মঙ্গলবার উদ্ধার হয়েছিল ৬৪ কেজি গাঁজা। এই কাণ্ডে এসটিএফের জালে ধরা পড়েছিল ১ মহিলা সহ ৪ জন। ধৃতরা সকলেই বিজেপি কর্মী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এমনটাই দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (UDYAN GUHA)। 

ধৃতদের নাম সরস্বতী দাস, সমীর দাস, অপূর্ব দে এবং পাপ্পু মোদক। সকলের বাড়ি কোচবিহার জেলার দিনহাটাতে। অপূর্ব পেশায় গৃহশিক্ষক। যে অ্যাম্বুলেন্সে পাচার হচ্ছিল গাঁজা, সেই গাড়ির চালক ছিলেন সমীর। তাঁর সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (NISITH PRAMANIK) ছবি প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ট্যুইটার এবং ফেসবুক থেকে এই ছবি আপলোড করেছেন তিনি। লিখেছেন, ‘স্যার মন খারাপ করবেন না, ব্যবসায় লাভ ক্ষতি আছেই। একবার ধরা পড়েছে গাঞ্জা। বারবার পড়বে না’।

বিজেপির দাবি, গেরুয়া শিবিরের কর্মী নন সমীর। কেউ সেলফি তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর। যদিও ওই ছবি আদৌ সেলফি নয়। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির।

অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ধৃত বেড়ে ১০। সম্প্রতি গ্রেফতার হয়েছেন জয় মাহাতো। তিনি বিজেপি কর্মী। কুড়মি আন্দোলনে বহিরাগত ঢুকে হামলা চালিয়েছে এই অভিযোগ ছিল বিক্ষোভকারীদের। তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ শিবিরের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কুড়মিরা নয়। হামলা চালিয়েছে বিজেপি। তারপরেই ধরা পড়লেন এক বিজেপি কর্মী। এতেও তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি। অন্যদিকে, রাজেশ মাহাতো গ্রেফতার হয়েছিলেন আগেই। তিনি সহ ৯ জন জেল হেফাজতে আছেন। রাজেশ যুক্ত ডিএ আন্দোলনে। কুড়মিদের গাইডলাইন ছিল, তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে সামিল হতে গেলে রাজনৈতিক দল ত্যাগ করতে হবে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন