রাজ্যে প্রথম, বাঁশদ্রোণীর পেট্রোল পাম্পে মিলবে ন্যাপকিন

আপৎকালীন সময়ে এই ভেন্ডিং মেশিনে মহিলাদের সুবিধা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় বেরিয়ে আচমকা পিরিয়ড শুরু হলে অনেক মহিলাই বিড়ম্বনায় পড়েন ধারেকাছে স্যানিটারি ন্যাপকিন না থাকার জন্য। সেই সমস্যার কথা মাথায় রেখে এবার কলকাতার বাঁশদ্রোণীর এক পেট্রোল পাম্পে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসালেন কলকাতার এক ব্যক্তি। শোভন মুখোপাধ্যায় নামের ওই উদ্যোগী ব্যক্তি ‘কলকাতার প্যাডম্যান’ নামে পরিচিত ।

শোভন মুখোপাধ্যায়ের উদ্যোগে বুধবার বাঁশদ্রোণীর একটি পেট্রোল পাম্পের শৌচাগারে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হল। রাজ্যে এই প্রথম কোনও পেট্রোল পাম্পে বসানো হল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। ওই ভেন্ডিং মেশিন থেকে মাত্র পাঁচ টাকা দিয়ে ন্যাপকিন নিতে পারবেন মহিলারা। বাঁশদ্রোণীর বাসিন্দা শোভন জানান, মহিলাদের সমস্যার কথা মাথায় রেখে শহরের তিন-চারটি পেট্রোল পাম্পে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কেউই রাজি হননি। অবশেষে বাঁশদ্রোণীর হিন্দুস্থান পেট্রলিয়ামের পাম্পে গিয়ে এই প্রস্তাব দিতেই তা গ্রহণ করেন পাম্পের ডিলার শালিনী সেন।

শোভন বলেন, ‘কলকাতার সমস্ত পাবলিক টয়লেটে ভেন্ডিং মেশিন বসাতে পারলে এ কথা হয়তো মাথাতেই আসত না। কিন্তু অনেক পাবলিক টয়লেটে এখনও সেটা হয়নি। তাই এই উদ্যোগ।’ অন্যদিকে পেট্রোল পাম্পের ডিলার শালিনী বলেন, ‘রাতের দিকে অনেকেই পাম্পের শৌচাগার ব্যবহার করেন। তাই আপৎকালীন সময়ে এই ভেন্ডিং মেশিনে তাঁদের সুবিধা হবে।’

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা