মেসিকে বিদায় জানানোর শিলমোহর দিয়ে দিল পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বহু ঘটা করেই গত দু বছর আগে বার্সালোনা থেকে লিওনেল মেসিকে দলে নিয়েছিলেন পিএসজি কর্তারা। কিন্তু দু বছর যেতেই মেসির প্রতি মোহভঙ্গ হয়েছে তাঁদের। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে মেসিকে আগামী মরশুমে পিএসজিতে দেখা যাবে কি না তা নিয়ে।

অবশেষে বৃহস্পতিবার ফ্রান্সের ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল, আগামী মরশুমে পিএসজি-র জার্সি গায়ে আর দেখা যাবে না এলএম টেনকে। এই ব্যাপারে পিএসজি-র বর্তমান ক্রিস্তফ গালতিয়ের সাংবাদিকদের জানান, আগামী শনিবার পিএসজির জার্সি গায়ে দিয়ে শেষ ম্যাচটি খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক। পিএসজির জার্সি গায়ে লিও চলতি মরশুমে মোট ২১টি গোল করেছেন। এবং সতীর্থ খেলোয়াড়দের দিয়ে গোল করিয়েছেন ২০টি।

এরপর মেসি সম্বন্ধে বলতে গিয়ে পিএসজির হেডস্যার বলেন, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে কোচিং করানোর যে অভিজ্ঞতা আমার হল তা আমার ফুটবল জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত। পার্ক দে প্রিন্সেসে পিএসজির জার্সি গায়ে মেসি যখন তাঁর শেষ ম্যাচটি খেলতে নামবেন, সেই ম্যাচে তাঁকে যে পিএসজির সমর্থকরা তাঁকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দেওয়ার সেই দৃশ্য আমি উপভোগ করতে চাই।

আরও জানতে পড়ুন: ক্রিকেটারের সঙ্গেই সাতপাঁকে বাঁধা পড়তে চলেছেন ঋতুরাজ

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ চলার মাঝেই জোর গুঞ্জন শোনা যায় মেসির সঙ্গে পিএসজি চুক্তি বৃদ্ধি করতে চলেছে। অবশেষে তা আর বাস্তবায়িত হয়নি। এরই মধ্যে মেসির সৌদি সফর ঘিরে জল্পনা আরও তুঙ্গে ওঠে। মেসির এই সফরের পরই পিএসজি কর্তৃপক্ষ তাঁকে দু সপ্তাহের জন্য সাসপেন্ডও করেন। তবে সেই বিষয়টা খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল বলে মনে করেন না পিএসজি-র কোচ।

তবে এই মুহূর্তে মেসির কাছে অনেক দলের প্রস্তাব রয়েছে। প্রস্তাব রয়েছে তাঁর পুরোনো দল বার্সাতে ফেরারও। এখন দেখা যাক মেসি শেষ পর্যন্ত কোথায় পাড়ি জমান তা সময় এলেই জানা যাবে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ