একনাথ শিন্ডের সঙ্গে শরদ পওয়ারের আচমকা বৈঠক ঘিরে জল্পনা

দুই পক্ষই এদিনের সাক্ষা‍ৎকারকে সৌজন্য সাক্ষা‍ৎকার হিসেবে বর্ণনা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। বৃহস্পতিবার আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হাজির হন মরাঠা স্ট্রংম্যান। দুজনের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে চলে বৈঠক। শিন্ডের সঙ্গে পওয়ারের বৈঠক ঘিরে ইতিমধ্যেই মহারাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। দুই পক্ষই এদিনের সাক্ষা‍ৎকারকে সৌজন্য সাক্ষা‍ৎকার হিসেবে বর্ণনা করেছে। যদিও তাতে জল্পনায় ইতি ঘটছে না।

গত বছর ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শিন্ডে। দলের অধিকাংশ বিধায়ককে ভাঙিয়ে নিয়ে কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের মহা বিকাশ আগাড়ি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি হাসিল করেন এক সময়ে ঠাকরে পরিবারের বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত শিন্ডে। প্রায় বছর খানেক হতে চলল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন শিন্ডে। কিন্তু এদিনই প্রথম তাঁর সঙ্গে দেখা করলেন মরাঠা রাজনীতির পোড়খাওয়া নেতা হিসেবে পরিচিত শরদ পওয়ার।

সূত্রের খবর, নিজের ভাইপো অজিত পওয়ারের মতিগতির ওপরে খুব একটা ভরসা রাখতে পারছেন না এনসিপি সুপ্রিমো। দল ভাঙিয়ে বিধায়কদের একাংশকে নিয়ে অজিত বিজেপিতে যোগ দিতে পারেন বলে আশঙ্কা করছেন পওয়ার। তাই বিকল্প সমীকরণ গড়ে তোলার জন্য চেষ্টা চালাচ্ছেন মরাঠা স্ট্রংম্যান। পাশাপাশি বিজেপির বিমাতৃসুলভ আচরণে শিন্ডে শিবিরের ২২ বিধায়ক ও ৯ সাংসদও যথেষ্ট ক্ষুব্ধ বলে শোনা যাচ্ছে। ফলে এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপি সুপ্রিমোর বৈঠকের পিছনে অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে