Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাঁটুর অপারেশনের পর ধোনি এখন ভালো আছেন, জানালেন চেন্নাই সুপ্রিমো

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাত্র একদিন হয়েছে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার। সেই অস্ত্রোপচারের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এখন ভালো আছেন বলেই সংবাদ মাধ্যমের কাছে জানালেন চেন্নাই দলের প্রধান কর্তা কাশি বিশ্বনাথন।

উল্লেখ্য, বছর ৪১-এর জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটারটি চলতি আইপিএল খেলার সময়ই বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন। এরপর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর হাঁটুর চোটের জায়গায় অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, প্রাক্তন জাতীয় অধিনায়ক বর্তমানে সুস্থই আছেন। খুব সম্ভত তাঁকে দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

আরও জানতে পড়ুন: মহিলা এশিয়া কাপে দল ঘোষণা বিসিসিআই-এর

ইতিমধ্যে সংবাদ সংস্থা সূত্রে খবর, চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হাসপাতাল ছেড়ে রাঁচিতে তাঁর বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং বাড়িতে ফিরে ধোনি কিছুদিন বিশ্রামে থাকবেন। এবং তারপর চিকিৎসকের পরামর্শে ফের রিহ্যাব শুরু করবেন। তবে আগামী মরশুম শুরু হতে এখনও বেশ কয়েক মাস সময় আছে। চিকিৎসকরা আশা করছেন তার আগেই হয়তো ধোনি সুস্থ হয়ে যাবেন। তবে আগামী মরশুমে তিনি চেন্নাই দলের হয়ে মাঠে নামবেন কি না তা নিয়ে এখনও পাকাপাকিভাবে সিদ্ধান্ত নেননি ধোনি।

প্রসঙ্গত, চলতি আইপিএল-এ শুরুর সময় থেকেই হাঁটিুর সমস্যায় ভুগছিলেন ধোনি। সেই কারণেই দলের হয়ে শেষ দিকে ব্যাটিং করতে আসতে হচ্ছিল তাঁকে। ফাইনাল শেষ হওয়ার পর পরই চোটগ্রস্ত হাঁটুর অপারেশন করার সিদ্ধান্ত তিনি পাকাপাকিভাবে নিয়ে ফেলেন। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ধোনিকে আগামী মরশুমেও চেন্নাই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। তার সম্ভাবনাই বেশি রয়েছে। না হলে এত তাড়াহুড়ো করে ধোনি হাঁটুর অপরাশেন করাতেন না।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত