ইস্তফা দিলেন অ্যামাজন ওয়েব সার্ভিসের দক্ষিণ এশিয়ার প্রধান

পুনীত চান্দোকের স্থলে বৈশালী কাস্তুরেকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই ইস্তফা দিলেন অ্যামাজন ওয়েব সার্ভিসের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান পুনীত চান্দোক। গত মঙ্গলবারই তিনি সংস্থার শীর্ষ কর্তৃপক্ষের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। যদিও কী কারণে আচমকা পদত্যাগ করলেন চান্দোক, তা জানা যায়নি। তবে সূত্রের খবর, অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী এক সংস্থায় যোগ দিচ্ছেন তিনি। পুনীত চান্দোকের স্থলে বৈশালী কাস্তুরেকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মাসেই অ্যামাজনের এক শীর্ষ কর্তা জানিয়েছিলেন, ‘আর্থিক লোকসান কমাতে সংস্থার ওয়েব সার্ভিস-সহ একাধিক বিভাগের বেশ কয়েক হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হবে।’ ওই ঘোষণার আগে এ বিষয়ে ভারত ও দক্ষিণ এশিয়ার অ্যামাজন ওয়েব সার্ভিসের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানা গিয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হন পুনীত চান্দোক। চার বছর আগেই অ্যামাজনে যোগ দিয়েছিলেন। ইস্তফা দিলেও আগামী ৩১ অগস্ট পর্যন্ত অ্যামাজন ওয়েব সার্ভিসের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।

গুগলের সঙ্গে প্রতিযোগিতায় সমানতালে পাল্লা দিতে আগামী ২০৩০ সালের মধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে ১,২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। কিন্তু আচমকা পুনীত চান্দোকের ইস্তফার ফলে কিছুটা হলেও অ্যামাজন ওয়েব সার্ভিসের ব্যবসা মার খাবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?