৭৬ বছর ধরে বিনা টিকিটে ভ্রমণ!জেনে নিন কোথায় চলে এই ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্রেনে ওঠার কথা ভাবলেই আমরা আগে দেখি টিকিট আছে কিনা। কেননা টিটি ধরলে আর রক্ষা নেই! একবার জরিমানা করলে হয়ে গেল! তবে দেশের এমন কিছু জায়গা আছে যেখানে টিকিট ছাড়াই ট্রেনে চড়া যায়। একবার দুবার নয়, যত ইচ্ছে ততবার। ভাকরা এবং নাঙ্গালের মধ্য দিয়ে যাতায়াত করে এই ট্রেন। আপনি কি জানেন এটা কোথায়! ভাকরা নাঙ্গাল বাঁধটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যে অবস্থিত।

ভাকরা রেলওয়েতে একটি ট্রেন দিনে দু’বার যাতায়াত করে, ট্রেনে যাতায়াত করেন দিনে ১০০ -র উপর যাত্রী। যাত্রাপথে পড়ে মোট ৫টি স্টেশন। নাঙ্গাল থেকে এক বার সকালে ৭টা বেজে ৫ মিনিটে এবং বিকেল ৩টে বেজে ৫ মিনিটে ছাড়ে ট্রেনটি। যাতায়াত করেন স্থানীয় গ্রামবাসীরা এবং স্কুল পড়ুয়ারা। ৭৬ বছর ধরে পরিষেবা দিয়ে আসছে এই ট্রেন। এর জন্য টিকিট কাটতে হয় না যাত্রীদের।সকলের জন্য বিনামূল্যে পরিষেবা দিয়ে দেয় এই ট্রেনটি।

এই প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন, সালটা তখন ১৯৪৮। স্টিম ইঞ্জিন নিয়ে যাতায়াত করা শুরু করেছিল এই ট্রেন। পরে ১৯৫৩ সালে স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ইঞ্জিন নিয়ে যাতায়াত শুরু হয়।৫টি স্টেশনের যাত্রাপথ মোট ১৩ কিলোমিটারের।

যাত্রীরা শিবালিক পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাতায়াত করেন। গত বছরেই ৭৫ বছর পেরিয়েছে এই ভাকরা রেলওয়ে। এই বাঁধ এলাকার উপর দিয়ে চলাচল করে এই ট্রেন। ২৫টি গ্রামের মানুষের কাছে দৈনন্দিন যাতায়াতের মাধ্যমে এই ট্রেন। স্থানীয় মানুষদের কাছে বিনাখরচের এই ট্রেনই ভরসা। মূলত স্কুলের ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া এবং শ্রমিকেরাই বেশি যাতায়াত করেন এই রুটে। তাঁদের ৭৬ বছর ধরে পরিষেবা দিয়ে আসছে এই ট্রেন। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে উন্নত হলেও, ট্রেন ও রুটের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা এখনও জারি রয়েছে। কখনো পাঞ্জাব গেলে এই ট্রেনে চড়তে ভুলবেন না যেন। পর্যটক হিসেবে আপনিও এর স্বাদ নিতে পারেন।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার