নগ্ন করে চামড়া তোলার নিদান বিকাশের, পাল্টা দিল তৃণমূল

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ওঁ অপ্রাসঙ্গিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে বেলাগাম মন্তব্যের নজির নতুন নয়। বেফাঁস মন্তব্যের জন্য ‘বিখ্যাত’ বা ‘কুখ্যাত’ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এবার বেলাগাম মন্তব্য করলেন রাজ্যসভার বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য (BIKASH RANJAN BHATTYACHARYA)। তাও আবার এমন মন্তব্য করলেন এক বাম নেতার স্মরণ সভায়।

বরানগরে ওই স্মরণ সভা থেকে দুর্নীতি ইস্যুতে তিনি বলেন, রাজনৈতিক ভণ্ড এবং প্রতারকদের নগ্ন করার ও পিঠের চামড়া তুলে দেওয়ার পরিস্থিতি এসেছে। আরও বলেন, ধাপ্পাবাজদের মুখোশ ছিঁড়ে দিন। তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মত, অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন বাম নেতা তথা আইনজীবী।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ওঁ অপ্রাসঙ্গিক। বলেন, একের পর এক মামলা করে যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন ওঁ। অন্যদিকে, এদিন আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে। কুন্তল এদিন চাঞ্চল্যকর দাবি করেন। বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মিথ্যাচারিতা করছে। তদন্তকে ভুল পথে চালিত করছে। আরও দাবি, ক্ষমতা থাকলে তাঁর (কুন্তল) বয়ান আদালতে পেশ করা হোক।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল