চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার কাকদ্বীপ, একমঞ্চে মমতা-অভিষেক

নিজস্ব প্রতিনিধি: বাংলাজুড়ে জনসংযোগে বার হয়েছে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এপ্রিল মাসে শুরু হয়েছে সেই কর্মসূচী। গত ২ মাস ধরে রাস্তাতেই রয়েছেন অভিষেক। ১৫টি জেলা অতিক্রম করে এখন তাঁর কর্মসূচী রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। চলতি মাসেই শেষ হচ্ছে সেই কর্মসূচী দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার মাটিতে। অভিষেকের এই কর্মসূচীতে যোগ দিয়েছেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। ২ বার তাঁকে একই মঞ্চে অভিষেকের সঙ্গে দেখা গিয়েছে। প্রথমবার মালদায় ও দ্বিতীয়বার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। এবার তৃতীয়াবারের জন্য এই কর্মসূচীতে যোগ দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ জুন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে(Kakdwip) অভিষেকের সভায় থাকবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ‘দিদি আমাদের বাঁচান’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কেন্দ্রীয় মিলের কর্মীরা

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাংলাজুড়ে অভিষেকের কর্মসূচীতে জনজোয়ার দেখে রীতিমত আপ্লুত মমতা। বিশেষ করের নন্দীগ্রামের বুকে যেভাবে হাজার হাজার মানুষ বাড়ি থেকে বেড়িয়ে অভিষেকের কর্মসূচীতে সামিল হয়েছেন তা দেখে রীতিমত খুশি তিনি। গতকাল অভিষেক ২০কিমি পথ হেঁটে নন্দীগ্রামের জেলায় জনসংযোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই জনযাত্রা এখন ভাইরাল। নন্দীগ্রামের বুকে বিকেল থেকে রাত পর্যন্ত মিছিলে এত জনজোয়ার দেখে বাংলার মেয়ে দারুণ খুশি। এখন নন্দীগ্রামের মানুষ যেভাবে সাহস করে রাতেও বাড়ির বাইরে বেরিয়ে আসছেন তা দেখে রীতিমত আপ্লুত মুখ্যমন্ত্রী। এমনকী রাত সাড়ে দশটাতেও ৬০ থেকে ৭০ হাজার মানুষ টেঙ্গুয়া মোড়ে যেভাবে অভিষেকের পদযাত্রায় যোগ দিয়েছেন তা মুখ্যমন্ত্রীকেও নাড়া দিয়ে গিয়েছে। এখন দেখার বিষয় ১৬ তারিখ এক মঞ্চ থেকে বাংলার মানুষকে তিনি ও অভিষেক কী বার্তা দেন।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ