করমণ্ডল: বরাত জোরে রক্ষা পেলেন তপন দলপতি

তপন দলপতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের রাধাকৃষ্ণপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) ধরার কথা ছিল। তবে দেরি হয়ে গিয়েছিল বলে সেই ট্রেন ধরতে পারেননি। তারপর খবর পেয়েছিলেন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার। ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি ধন্যবাদ দিচ্ছেন নিজের ভাগ্যকেই।

তপন দলপতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের রাধাকৃষ্ণপুরে। গত শুক্রবার লঞ্চে করে সাগর থেকে রসুলপুর ঘাটে এসেছিলেন তিনি। সেখান থেকে কাঁথি হয়ে এসেছিলেন খড়গপুর স্টেশনে।

দেরি হওয়ার জন্য শুক্রবার সন্ধ্যার করমণ্ডল এক্সপ্রেস ধরতে পারেননি তিনি। ট্রেন না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছিলেন। দুষছিলেন ভাগ্যকে। পরে সেই ভাগ্যকেই ধন্যবাদ দিলেন তিনি। কারণ ততক্ষণে তিনি জানতে পেরেছেন ভয়াবহ দুর্ঘটনার খবর।

জানা গিয়েছে, তাঁর সঙ্গে ছিলেন ভাই সুরেশ মণ্ডল এবং এক মারিশদা এলাকার বাসিন্দা।  ছিলেন। সকলেই কাজ করতেন অন্ধ্রপ্রদেশের ট্রলারে। তাঁদের এখন একটাই বক্তব্য, ভাগ্যিস ট্রেন মিস করেছিলেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২৬১। আহত বহু। এখনও চলছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও পড়তে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে