ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী মোদি, দিলেন সাহায্যের আশ্বাস

এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হেলিকপ্টারে চেপে ঘটনাস্থলের কাছে নামেন প্রধানমন্ত্রী। এর পর সেখান থেকে কিছুটা হেঁটে এগিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। শনিবার বালেশ্বরে নামার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধারকাজ সম্পর্কে পর্যালোচনা করেন মোদি। পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও একবার ক্ষতিগ্রস্তদের যতটা সম্ভব সাহায্য করা যায় তার নির্দেশ দেন তিনি। অস্থায়ী তাঁবুতে বসে ঘটনার সম্পর্কে জানেন রেলমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছ থেকে। ট্রেন দুর্ঘটনায় আহতদের একাংশকে দেখতে এদিন বালেশ্বর হাসপাতালে যান তিনি।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০০ জন মানুষ। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বৈঠক সেরে প্রধানমন্ত্রী ওড়িশার উদ্দেশে রওনা দেন। এই ঘটনায় ইতিমধ্যে উচ্চতর পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেল এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার তদন্তের নেতৃত্বে থাকবেন সাউথ ইস্ট সার্কেলের কমিশনার রেলওয়ে সেফটি এএম চৌধুরী।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন