‘এই ঘটনা থেকে শেখার আছে, দোষীদের শাস্তি হবে’ বালেশ্বরে দাঁড়িয়ে বললেন মোদি

সাধারণ মানুষ উদ্ধারকাজে যেভাবে হাত লাগিয়েছেন, লাইন দিয়ে রক্তদান করেছেন সে প্রসঙ্গ উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন ওড়িশার মানুষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে শনিবার বালেশ্বরে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ঘটনাস্থলও পরিদর্শন করেন তিনি। পরিস্থিতি পর্যালোচনা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, প্রধানমন্ত্রী বলেন দোষীদের শাস্তি হবে।

হাসপাতালে পরিদর্শনের পর প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এটি একটি বেদনাদায়ক ঘটনা। আহতদের চিকিৎসায় সরকার কোনো খামতি রাখবে না। এটি একটি গুরুতর ঘটনা, এবং প্রতিটি কোণ থেকে তদন্তের জন্য নির্দেশ জারি করা হয়েছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। রেলওয়ে ট্র্যাক পুনরুদ্ধারের জন্য কাজ করছে। আমি আহতদের সাথে দেখা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পরিজন হারিয়েছেন তারা আর ফিরে আসবে না। কিন্তু সরকার তাদের সঙ্গে আছে।’ পাশাপাশি ওড়িশা সরকার ও প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করেছেন মোদি। একইসঙ্গে সাধারণ মানুষ উদ্ধারকাজে যেভাবে হাত লাগিয়েছেন, লাইন দিয়ে রক্তদান করেছেন সে প্রসঙ্গ উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন ওড়িশার মানুষকে। নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, আমরা এই ঘটনা থেকে অনেক কিছু শিখব, নাগরিকদের সুরক্ষা প্রাপ্তিকে এগিয়ে নিয়ে যাব। ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন