অমিত শাহের সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর, তেলেঙ্গানায় জোট বাঁধতে পারে বিজেপি-টিডেপি

রবিবার সকালে দুজনের মধ্যে আধ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক চলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় রাজনীতি তো বটেই, অন্ধ্রের রাজ্য রাজনীতিতেও ক্রমশই অস্তিত্বহীন হয়ে পড়ছেন চন্দ্রবাবু নাইডু। আর অস্তিত্ব বাঁচাতে ফের একবার বিজেপির হাত ধরতে চাইছেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। রবিবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন তিনি। আচমকাই কেন বৈঠক, তা নিয়ে মুখ খোলেননি টিডিপি সুপ্রিমো।তবে সূত্রের খবর, আসন্ন তেলেঙ্গানা বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে টিডিপির জোট নিয়েই দুজনের মধ্যে কথা হয়েছে।

২০১৮ সালে অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়ে বিরোধের জেরে এনডিএ জোট ছেড়েছিলেন চন্দ্রবাবু। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে জোট গড়ার জন্য ঝাঁপিয়েও ছিলেন। কিন্তু সফল হননি। ২০১৯ সালের লোকসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে বিজেপি ফের কেন্দ্রের ক্ষমতায় ফিরতে বিরোধী জোট ছেড়ে পদ্ম শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন টিডিপি সুপ্রিমো। একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। এমনকী বেশ কয়েকটি বিষয়ে সরাসরি বিজেপির পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি পোর্ট ব্লেয়ারে পুরসভা নির্বাচনেও হাত মিলিয়ে লড়েছিল বিজেপি-টিডিপি।

সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। সম্প্রতি কর্নাটকে ক্ষমতা হারানোর পরে দক্ষিণের কোনও রাজ্যেই আর ক্ষমতায় নেই দেশের শাসকদল। আগামী লোকসভা ভোটের আগে দাক্ষিণাত্যে নিজেদের অস্তিত্ব জানান দিতে তেলেঙ্গানার বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। তবে নিজেদের শক্তির জোরে আর ধর্মের বিষ ঢেলে যে তেলেঙ্গানা দখল করা সম্ভব নয়, তা ভালভাবেই জানেন অমিত শাহ-জেপি নাড্ডারা। তাই দক্ষিণী রাজ্যটিতে জোট সঙ্গী খুঁজছেন। তেলেঙ্গানার কয়েকটি অঞ্চলে টিডিপি’র মজবুত সংগঠন রয়েছে। বিজেপি আর টিডিপি জোট গড়লে ধর্ম আর আঞ্চলিকতার অস্ত্রে কে সিআরকে কুপোকাত করা সম্ভব হবে বলে মনে করছেন দুই দলের নেতৃত্ব।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল